E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে আশ্রয়ন প্রকল্প বিষয়ক আলোচনা সভায় অংশ নিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

২০২২ জুন ০১ ১৯:১৯:১১
বোয়ালমারীতে আশ্রয়ন প্রকল্প বিষয়ক আলোচনা সভায় অংশ নিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে আজ বুধবার বিকাল ৩টায় প্রকল্প-২ এর আওতায় গৃহনির্নাণ ও গৃহহীন পরিবারের পূনর্বাসন সংক্রান্ত এক আলোচনা সভায় অংশ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ মোহম্মদ ফিজনূর রহমান। 

মো. রেজাউল করিম উপজেলা নির্বাহী অফিসার এ সভায় সভাপতিত্ব করেন। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, উপজেলা প্রকৌশলী মো. রাশেদ ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, শেখর ইউপি চেয়ারম্যান মো. কামাল আহমেদ, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. রাফিউল আলম মিন্টু, ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব প্রমুখ।

মতবিনিময় সভায় মো. ফিজনূর রহমান উপস্থিত জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মীসহ সুধিজনদের সাথে মত বিনিময় শেষে উপজেলার দাদপুর ইউনিয়নে নির্মিত এবং চলমান আশ্রায়ন প্রকল্পের কাজ পরিদর্শনে যান।

(কেএফ/এসপি/জুন ০১, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test