ধামাচাপার চেষ্টায় প্রধান শিক্ষক
নগরকান্দায় শিক্ষার্থীদের অস্ত্র হাতে শ্রেণী কক্ষে প্রবেশ!
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় বিদ্যালয়ের শ্রেনীকক্ষে দুই শিক্ষার্থীর অস্ত্র হাতে প্রবেশের ঘটনা ঘটেছে। এ নিয়ে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি গত ১লা জুন বুধবার বিদ্যালয় চলাকালীন সময় উপজেলার চরযশোরদি ইউনিয়নের বানেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের শ্রেনী কক্ষে ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, বানেশ্বরদি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তারেকুজ্জামান ও হাসিবুল হাসান ক্লাস চলাকালীন সময়ে দুটি চাইনিজ কুড়াল ও দুটি চাকু নিয়ে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে প্রবেশ করে। এতে ভয়ে আঁতকে উঠে বাকি শিক্ষার্থীরা। পরে তারা বিষয়টি সহকারী শিক্ষক রুমেল খন্দকারকে জানালে শিক্ষক তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করে।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড়-বনগ্রাম গ্রামের বক্কর মিয়ার পুত্র দশম শ্রেণির শিক্ষার্থী তারেকুজ্জামান ও অপরজন একই গ্রামের মারুফ ঠাকুরের পুত্র দশম শ্রেণির শিক্ষার্থী হাসিবুল হাসান।
এ ঘটনা জানাজানি হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান ও সহকারী শিক্ষক রুমেল খন্দকার বিষয়টি তাদের উর্ধতন কর্মকর্তা বা প্রশাসনকে না জানিয়েই অভিযুক্ত শিক্ষার্থীদের ছেড়ে দেয়। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিভাবকদের মাঝে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, অভিযুক্ত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের নিকটাত্মীয় হওয়ায় প্রধান শিক্ষক মজিবর রহমান ও সহকারী শিক্ষক রুমেল খন্দকার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, ঘটনাটি স্থানীয়রা শালিশের মাধ্যমে মিমাংসা করেছে। আমি ঘটনার পরের দিন উর্ধতন কর্মকর্তাদের জানিয়েছি।
বক্তব্য জানতে চাইলে সহকারী শিক্ষক রুমেল খন্দকার সাংবাদিকদের বারবার কালক্ষেপণ করে তার মোবাইল ফোন বন্ধ করে রাখে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক বলেন, আমাকে প্রধান শিক্ষক ঘটনার পরের দিন বিষয়টি জানিয়েছে। এবং বিষয়টি তারা মিটিং ডেকে সমাধান করতে চেয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনেছি এবং সংশ্লিষ্টদের তদন্তের জন্য বলেছি, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
(পিবি/এসপি/জুন ০৩, ২০২২)
পাঠকের মতামত:
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
-1.gif)








