E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় আ'লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২০২২ জুন ০৪ ১৪:৩৯:১৪
নগরকান্দায় আ'লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ।

শনিবার সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি সহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এসময় উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপস্থিত নেতা কর্মীরা। এসময় তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(পিবি/এএস/জুন ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test