E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ

গোপালগঞ্জে আ.লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

২০২২ জুন ০৪ ১৭:০৫:১১
গোপালগঞ্জে আ.লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি : বিএনপি জামাত কর্তৃক দেশের বিরুদ্ধে নানামূখী ষড়যন্ত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। 

আজ শনিবার জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চৌরঙ্গীতে গিয়ে মিছিলটি শেষ হয়।

সেখানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আক্কাস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্বাস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল হামিদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(টিকেবি/এসপি/জুন ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test