E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আধুনিক কৃষিতে আবহাওয়া তথ্যের গুরুত্ব বিষয়ক রোভিং সেমিনার

২০২২ জুন ০৪ ১৭:০৬:২৫
আধুনিক কৃষিতে আবহাওয়া তথ্যের গুরুত্ব বিষয়ক রোভিং সেমিনার

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : ‘আধুনিক কৃষিতে আবহাওয়া তথ্যের গুরুত্ব’ বিষয়ক রোভিং সেমিনার করেছে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আজ শনিবার সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি আবহাওয়ার তথ্য পদ্ধতি উন্নয়ন করণ প্রকল্পের আওতায় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর কৃষি সম্প্রসারণের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক কৃষিবিদ ড. অরবিন্দু কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মাদারীপুর কৃষি সম্প্রসারণের ডিডি মোয়াজ্জেম হোসেন, ফরিদপুরের ডিডি হযরত আলী, খুলনার সহকারী আবহওয়াবিদ মোঃ আমিরুল আজাদ, গোপালগঞ্জ কৃষি সম্পসারণের অতিরিক্ত উপ-পরিচালক রিনা খাতুন, প্রশিক্ষণ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, গোপালগঞ্জ আঞ্চলিক ধান গবেষণা কার্যালয়ের প্রধান ড. মোঃ জাহিদুল ইসলাম, বিনা গোপালগঞ্জ উপ-কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম আকন্দ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সেমিনারে খুলনা, মাদারীপুর, ফরিদপুরের আবহাওয়াবিদ ও কৃষি কর্মকর্তা সহ গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ২ শ’ কৃষক ও কৃষাণী অংশ নেন।

(টিকেবি/এসপি/জুন ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test