ফরিদপুরে শেখ রাসেল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন
দিলীপ চন্দ, ফরিদপুর : শহরের হাউজিং এস্টেটে শেখ রাসেল স্কুল এন্ড কলেজ নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসক ও শেখ রাসেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অতুল সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির ফলক উন্মোচন করেন।
এ সময় হাউজিং এস্টেট কল্যাণ সমিতির সভাপতি ডাঃ এম এ জলিলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শেখ রাসেল স্কুল এন্ড কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতার বিষয়ে সার্বিক সহযোগিতা করায় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার কে ধন্যবাদ জানানো হয়। একই সাথে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে সর্বদা জেলা প্রশাসকের সার্বিক সহযোতিা কামনা করেন অনুষ্ঠানটির আয়োজকবৃন্দ। এ সময় শেখ রাসেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা প্রশাসক অতুল সরকার প্রতিষ্ঠানটির সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি জিনিস জন্ম দেওয়া যতটা কঠিন, তেমনি তাকে বাচিয়ে রাখাটাও একটি চ্যালেঞ্জ। তাই এই প্রতিষ্ঠান কে বাচিয়ে রাখতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। আগামী বছর ২০২৩ সালের জানুয়ারী মাস থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু করা যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ নুরুল ইসলাম মোল্যা, শাহীন চৌধুরী, কাজী ইমাম হোসেন প্রমূখ।
এসময় অধ্যাপক রোকেয়া বেগম, শেখ রাসেল স্কুল এন্ড কলেজের দাতা সদস্য সাজিদ আহমেদ মাসুদ, এ্যাড. আব্দুর রশিদ, এ্যাড. কামাল উদ্দিন আহমেদ, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক কাজী কামরুল সহ হাউজিং এস্টেটের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অধ্যাপক সুব্রত কুমার মিত্র এর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, হাউজিং এস্টেট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান লাবলু।
এর আগে শেখ রাসেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা প্রশাসক অতুল সরকার ক্যাম্পাসে একটি গাছের চারা রোপন করেন। উল্লেখ্য ১৯৮৮ সালে শহরের মহিম ইনস্টিটিউশনের পাশে রঘুনন্দনপুর এলাকায় হাউজিং স্টেট গড়ে তোলার পর ২০০০ সাল থেকে এ এলাকায় বসতি গড়ে ওঠে। বর্তমানে এই স্টেটে ৪২৬টি প্লটে অন্তত সহস্রাধীক পরিবার বসবাস করে। ওই স্টেটে আগে থেকেই স্কুল ও কলেজের জন্য ১২০ শতাংশ জমি বরাদ্দ করে রাখা হয়েছিল। সে জায়গাটিতেই শেখ রাসেল স্কুল ও কলেজ স্থাপন করা হচ্ছে।
(ডিসি/এসপি/জুন ০৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
-1.gif)








