E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

২০২২ জুন ০৪ ১৮:৪৭:০৯
ফরিদপুর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

দিলীপ চন্দ, ফরিদপুর : মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে আজ শনিবার (৪ জুন) ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে এক  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু সভাপতিত্বে শহরের ফরিদপুর আওয়ামীলীগ অফিস থেকে একটা মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হলে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খান রাহাত, রুকসূর সাবেক ভিপি আকুন্দ মোহাম্মদ কাউসার, শহর যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান শুভ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসিবুর রহমান জামি, থানা যুবলীগ নেতা টুটুল বিশ্বাস, যুবলীগ সদস্য ইতমাম হাসিন চৌধুরী।

সভায় বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করা হলে আগামীতে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। তারা বলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। তার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। অথচ বিএনপি জামায়াত ও স্বাধীনতাবিরোধী চক্র দেশকে পিছনের দিকে ঠেলে নেবার পাঁয়তারা সৃষ্টি করছে।

বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সর্বস্তরের প্রতি আহ্বান জানান। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর উপর হত্যার হুমকিদাতার অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

(ডিসি/এসপি/জুন ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test