E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় কৃষকলীগের বিক্ষোভ মিছিল

২০২২ জুন ০৪ ১৮:৪৮:৫০
সালথায় কৃষকলীগের বিক্ষোভ মিছিল

আবু নাসের, সালথা : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুরের সালথায় কৃষকলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সালথা প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ সেলিম মোল্যার সভাপতিত্বে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমীন খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

এসময় উপজেলা কৃষকলীগ নেতা দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম, হাবিব মাতুব্বরসহ বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা, মাননীয় প্রধানমন্ত্রীর উপর হত্যার হুমকিদাতার অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

(এএন/এএস/জুন ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test