E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১ 

২০২২ জুন ০৫ ০০:৩৯:৩৮
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১ 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। শনিবার রাত সোয়া ৯টায় ঢাকা খুলনা মহাসড়কের বেদগ্রামে রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেল আরোহী ৩ জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও অপর একজন গুরতর আহত হন। 

নিহতরা হলেন- গোপালগঞ্জের বেদগ্রামের মৃত কানছু চৌধুরীর ছেলে মজনু চৌধুরী ও মৃত ছরো মোল্লার ছেলে জাকির মোল্লা। গুরুতর আহত হয়েছের মৃত চিত্ত বিশ্বাস ছেলে শিবু বিশ্বাস। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। আহত মোটর সাইকেল আরোহীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মো: আরিফুল হক।

(টিকেবি/এসপি/জুন ০৫, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test