সীতাকুণ্ড ট্রাজেডি
শেরপুরে ফায়ার ফাইটার রনির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সোহেল রানা, শেরপুর : চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার ফাইটার রমজানুল ইসলাম রনির জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাট এলাকায় সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকালে রনির লাশ পৌঁছলে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলিতে নেতৃত্ব প্রদান করেন। পরে তার লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাযের দায়িত্বে ছিলেন রনির চাচা মুফতি নজরুল ইসলাম আজাদী। জানাজায় রনির আত্মীয় স্বজনসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
নিহত ফায়ারফাইটার রমজানুল ইসলাম রনির বাবা মো. আক্রাম হোসেন আঙ্গুর মিয়া বিচারাধীন একটি হত্যা মামলায় জেলহাজতে থেকে অন্তবর্তীকালীন জামিন পেয়ে জানাযায় শরীক হয়েছেন এতে তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ।
উল্লেখ্য, গত শনিবার রাতে চট্টগ্রামের শীতলপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে অন্য সহকর্মীদের সঙ্গে আগুন নেভাতে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন সীতাকুণ্ড দমকল বিভাগে কর্মরত শেরপুরের ছেলে ফায়ারফাইটার রমজানুল ইসলাম রনি। রবিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার স্ত্রী ও সহকর্মীরা তার লাশ শনাক্ত করেন। পরে তার লাশ আজ সকাল সাড়ে ৬টায় শেরপুরে তার নিজ এলাকায় পৌঁছে। এসময় রনির মা কামরুন্নাহার বেগম, চাচা আবুল কাশেম, ছোট ভাই তারিকুল ইসলাম ও রনির স্ত্রী রূপা আক্তার সাথে থেকে লাশ নিয়ে আসেন।
(এসআর/এসপি/জুন ০৭, ২০২২)
পাঠকের মতামত:
- ‘শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন’
- বঙ্গোপসাগরে লঘুচাপ, আরো ঘনীভূত হওয়ার শঙ্কা
- রোনালদোকে সম্মান জানাতে পর্তুগালের অভিনব আয়োজন
- শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়’
- দোষী সাব্যস্ত হলেও বদলি হননি সাতক্ষীরা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা
- কাপ্তাইয়ে বিএসপিআই পেল বিএসআরএমের উপহারের নতুন বাস
- ‘সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা’
- ‘সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গণতান্ত্রিক ও মানবিক দেশ গড়তে চাই’
- ক্ষমতার মেয়াদ শেষের আগে কিউবায় হামলার হুমকি ট্রাম্পের
- সাতক্ষীরায় মুক্তিবাহিনী পাকবাহিনীর একটি জীপ এ্যামবুশ করে
- চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
- আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
- দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে
- কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব
- গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
- রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা
- সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
- হেমন্ত
- তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- ‘মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াত আমির সংসদে ফালতু বলতে পারতো না’
- ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশন, আত্মহত্যার চেষ্টা
- একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- রানীনগরে কমলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- মুকুটি আর কুকুটি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- শেরপুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, কলেজ শিক্ষকসহ গ্রেফতার ২
- শেরপুরে ফায়ার ফাইটার রনির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ক্রেতার অধিকার
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
১৪ নভেম্বর ২০২৬
- দোষী সাব্যস্ত হলেও বদলি হননি সাতক্ষীরা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা
- কাপ্তাইয়ে বিএসপিআই পেল বিএসআরএমের উপহারের নতুন বাস
-1.gif)








