সেপ্টেম্বরে চালু হতে পারে কালনা সেতু
শেখ সাদ বীন শরীফ, নড়াইল : আগামী ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের পদ্মা সেতু চালু হবে। পদ্মাসেতু চালু হলে এর সাথে সংযুক্ত সব সড়ক-মহাসড়কেই বিভিন্ন যানবাহনের বাড়তি চাপ হবে। চার লেনের পদ্মা সেতু সহ ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আন্তর্জাতিক মানের মহাসড়ক হলেও এর সাথে সংযুক্ত অধিকাংশ সড়কগুলি নামে মহাসড়ক হলেও সবগুলিই দুই লেনের মহাসড়ক। বিশেষ করে ঢাকা-মাওয়া-পদ্মাসেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত চার লেনের মহাসড়ক হলেও ভাঙ্গা মোড় থেকে ফরিদপুর, বরিশাল অথবা নড়াইল-যশোর সব দিকেই দুই লেনের অপ্রশস্ত মহাসড়ক। চার লেনের মহাসড়কে দ্রুতগামী যানবাহন গুলি ৮০ কিলোমিটার বা তারও বেশি গতিতে চলার পর হঠাৎ দুই লেনের মহাসড়কে গেলে সঙ্গত কারণেই গতির ভারসাম্যের হেরফের হবে। এতে করে দুর্ঘটনার আশঙ্কাও অমুলক নয়। একই কারণে ভাটিয়াপাড়া থেকে কালনা ঘাট হয়ে যশোর-বেনাপোল মহাসড়কটি এ ক্ষেত্রে আরো বেশি বিপজ্জনক। নামেমাত্র এই মহাসড়কেও তখন যানবাহনের বাড়তি চাপ হবে।
অপ্রশস্ত রাস্তা ছাড়াও মধুমতি নদীর কালনা ঘাটে ফেরি পারাপারের সমস্যা মহা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে। উল্লেখ্য বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, বেনাপোল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাবাসীর কালনা সেতু পার হয়ে পদ্মাসেতুর উপর দিয়ে ঢাকা যাতায়াত সহজ ও সংক্ষিপ্ত পথ হবে। এছাড়া নদীবন্দর নোয়াপাড়া এবং স্থল বন্দর বেনাপোলের আমদানী-রফতানি পণ্যাদি পরিবহনেও এই সেতু ব্যবহার করা হবে। নড়াইল-ঢাকা ও লোহাগড়া-ঢাকা রুটের নিয়মিত পরিবহন গুলি ছাড়াও যশোর ও বেনাপোল রুটের পরিবহন গুলিও তখন ঢাকা যেতে এই সড়ক ও সেতু ব্যবহার করবে। অন্যান্য যাবাহনের পাশাপাশি এই রুটের নিয়মিত পরিবহন গুলি পার হতেই কালনা ঘাটে যানবাহনের দীর্ঘ সারি পড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। তার উপর বাড়তি যানবাহনের চাপ হলে পরিস্থিতি কি হতে পারে তা সহজেই অনুমান করা যায়। ফলে এই সড়কের নির্মাণাধীন কালনা সেতু চালু না হওয়া পর্যন্ত বাড়তি যানবাহনের চাপ সামলানো কঠিন হয়ে পড়বে বলে সড়ক সংশ্লিষ্টরা মনে করছেন। অতিরিক্ত যানবাহনের চাপে সড়কের শৃঙ্খলা ভেঙ্গে পড়তে পারে। বাড়তি যানবাহনের চাপে একদিকে যেমন যানবাহনের গতি কমে যাবে তেমনি অপ্রশস্ত মহাসড়কে দুর্ঘটনাও বেড়ে যেতে পারে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।
কালনাসেতু চালু হতে এখনও অন্ততঃ চারমাস বাকী। এদিকে কালনা ঘাট থেকে নড়াইল সড়ক ও জনপথ বিভাগের অধিনস্থ ভাঙ্গুড়া পর্যন্ত মহাসড়কটি প্রশস্থকরণের সিদ্ধান্ত হলেও কাজটি এখনও শুরুই হয়নি। এ কারনে কালনা সেতু চালু না হওয়া পর্যন্ত পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী যানবাহন গুলিকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেয়া যেতে পারে। বিশেষ করে যশোর ,নোয়াপাড়া ও বেনাপোলের মালবাহী ট্রাক ও কাভার্ড ট্রাকগুলিকে কালনা ঘাট পরিহারের পরামর্শ দেয়া যেতে পারে। অন্যথায় কালনাঘাটে ফেরি পারাপারে মহা দুর্ভোগ পোহাতে হবে।
কালনা সেতুর পশ্চিম পারে নড়াইলের লোহাগড়া উপজেলা এবং পূর্ব পারে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা। কালনা সেতু চালুর আগে নওয়াপাড়া, যশোর, বেনাপোল, খুলনা, সাতক্ষীরাগামী ট্রাক ও কাভার্ড ট্রাকগুলিকে ভাটিয়াপাড়া মোড় থেকে গোপালগঞ্জ-খুলনা হয়ে চলাচলের পরামর্শ দেয়া যেতে পারে। অন্যথায় কালনাঘাটে যানজট সহ নানা ভোগান্তির আশঙ্কা রয়েছে।
(এসবিএস/এএস/জুন ০৭, ২০২২)
পাঠকের মতামত:
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
০১ মে ২০২৬
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








