বগুড়ায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নের সময় পিটুনিতে বিদ্যুৎকর্মী নিহত
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ায় পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রামবাসীর পিটুনিতে নিহত হয়েছেন আব্দুল হান্নান (৪২) নামে এক বিদ্যুৎকর্মী। একই ঘটনায় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)সহ আরও পাঁচজন আহত হয়েছেন।
শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়েরপুকুর বন্দরে শুক্রবার (১১ জুন) দিবাগত রাত দুটার দিকে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবৈধ সংযোগ গ্রহণকারী আবু সাঈদসহ পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, নিহত আব্দুল হান্নান বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির পীরব সাব-জোনাল অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন পল্লী বিদ্যুৎ সমিতির একই কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রাকিবুজ্জামান এবং লাইনম্যান পিন্টু প্রামাণিক, বিকাশ চন্দ্র, ফারুক হোসাইন ও আজিজুল হক।
পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আব্দুর রহিম জানান, আবু সাঈদ তার বাড়ির মিটার থেকে অবৈধ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ডিস ব্যবসা করে আসছিলেন। এ খবর পেয়ে পীরব পল্লী বিদ্যুৎ অফিসের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রাকিবুজ্জামান লোকজন নিয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে যান। বিদ্যুতের লাইন কেটে মিটার নিয়ে আসার সময় আবু সাঈদ ও তার ছেলে সোহেল রানা সবুজের নেতৃত্ব ৪০ থেকে ৫০ জন তাদের ঘিরে ফেলে। তারা বিদ্যুৎ অফিসের লোকজনকে লাঠিসোঁটা দিয়ে মারপিটের এক পর্যায়ে পল্লী বিদ্যুতের অফিস সহকারী আব্দুল হান্নান আহত হন। এরপর মারপিটের শিকার বিদ্যুৎ অফিসের লোকজনকে ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়। সংবাদ পাওয়া মাত্র শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারপিটে আহত আব্দুল হান্নানকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক কুমার দাস জানান, ঘটনাস্থলে রাতেই পুলিশ অভিযান চালিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(এআর/এসপি/জুন ১১, ২০২২)
পাঠকের মতামত:
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- ‘অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে যুক্তরাষ্ট্রের’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
০৩ মার্চ ২০২৬
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
-1.gif)








