মহানবীকে কটূক্তির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জ প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতার কটূক্তির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গওহরডাঙ্গা মাদ্রাসার উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
রবিবার সকালে ৩ ঘন্টা ধরে চলা এ কর্মসূচীতে হাজার হাজার মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।সাধারন মুসর্লীরাও এতে যোগ দেন। মানববন্ধন চলাকালে মাওলানা উসামা আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে মাওলানা ফরিদ আহম্মেদ, মাওলানা জিন্নাত আলি, মুফতি মো. মঈন উদ্দিন, মুফতি হাফিজুর রহমান, মুফতি নুরুল ইসলাম, মুফতি মহিবুল ইসলাম, মাও গাউসুর রহমানসহ ৩০/৪০ জন মুসল্লী বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এ কর্মসূচী। সকাল ১০টায় কর্মসূচী শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকে কর্মসূচী শুরু হয়ে যায়। জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লী মিছিল সহকারে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। প্রায় দুই কিলোমিটার ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বড়বাজার এলাকা থেকে পাঁচুড়িয়া পর্যন্ত দুই কিলোমিটার এলাকা পুরোপুরি মুসল্লিদের দখলে ছিল।
এসময় অসংখ্য মুসল্লী সমাবেশে বক্তব্য দেন। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদ জানান এবং তাদের শাস্তির দাবি জানান। পাশাপাশি ভারতীয় পন্য বর্জনেরও দাবী জানান তারা।পরে দোষী বিজেপি নেতার কুশ পুত্তলিকা দাহ করা হয়। অনুরুপ কর্মসূচী জেলার অন্যান্য উপজেলা গুলোতেও অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাবু দাশ গুপ্ত (৪০) নামে এক ব্যাক্তি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করে। এ ঘটনার প্রতিবাদে কোটালীপাড়া উপজেলা সদরে বাবুর শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাবু দাশ গুপ্ত কোটালীপাড়া উপজেলা সদরের ডহর পাড়া গ্রামের শুনীল দাশ গুপ্তের ছেলে। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ বাবু দাশ গুপ্তের ভাই সুমন দাশ গুপ্তকে আটক করেছেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, কোটালীপাড়ার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য বাবু দাশ গুপ্তের ভাই সুমন দাশ গুপ্তকে আটক করেছি।
(টিকেবি/এএস/জুন ১২, ২০২২)
পাঠকের মতামত:
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
-1.gif)








