স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকে মনিটরিং শুরু
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি ও কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের দায়িত্ব-কর্তব্য পালন শতভাগ নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকে মনিটরিং ও সুপারভিশনের কাজ শুরু হয়েছে।
রবিবার গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী দেশের প্রথম কমিউনিটি ক্লিনিক টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম শুরু করেন।
প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী দেশের কমিউনিটি ক্লিনিক মনিটরিং ও সুপার ভিশনের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠির ৬ হাজার মানুষের জন্য ১টি করে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন। এসব কমিউনিটি ক্লিনিকে মা ও শিশু স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচী, পুষ্টি, স্বাস্থ্য শিক্ষা পরামর্শ সহ বিভিন্ন সেবা প্রদান করা হয় ।
এছাড়া এখান থেকে ২৭ রকমের ঔষুধ বিনামূল্যে প্রদান করা হয়। কমিউনিটি ক্লিনিকের সেবায় শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে। প্রান্তিক জনগোষ্ঠি রোগ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। তাদের সেবার মান আরো বৃদ্ধি করে এখানে কর্মরতদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মনিটরিং ও সুপার ভিশন শুরু করেছি। আমি সারাদেশের দায়িত্ব পেলেও মূলত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার দায়িত্ব পালন করব।
জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আমরা এ কার্যক্রম শুরু করেছি।
মনিটরিং ও সুপারভিশনের মাধ্যমে কমিউনিটি ক্লিনিককে আরো গতিশীল করে আমরা প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করব। এ বিষয়ে গবেষণার কাজ হবে। গবেষণার তথ্য উপাত্ত সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। এতে এ অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবে।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দিন বলেন, কমিউনিটি ক্লিনিকে মনিটরিং ও সুপারভিশনের জন্য গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসীকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। তিনি রোববার ৩টি কমিউনিটি ক্লিনিক মনিটরিং ও সুপারভিশন করেছে। তিনি কাজের ক্ষেত্রে খুবই আন্তরিক। তিনি প্রত্যেকটি কমিউনিটি ক্লিনিকের পরিবেশ রক্ষায় একটি করে ফলদ গাছের চারা রোপন করেছেন। মনিটরিং ও সুপারভিশন এভাবে অব্যাহত রাখলে গ্রামের সব মানুষ এখান থেকেই ভাল চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষুধ পেয়ে আরো বেশি উপকৃত হবেন।
পাটগাতী গ্রামের আবুল সরদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক। এখান থেকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ পেয়ে আমরা রোগ-ব্যাধি থেকে দূরে আছি। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কমিউনিটি ক্লিনিকে এসে জানতে পারলাম এখন থেকে একজন ডাক্তার নিয়মিত কমিউনিটি ক্লিনিক মনিটরিং ও সুপারভিশন করবেন। এতে আমাদের সেবার মান আরো বাড়বে। এখানে বসেই প্রচলিত সেবার পাশাপাশি নতুন চিকিৎসা সেবা পাব বলে আশা করছি।
(টিকেবি/এসপি/জুন ১২, ২০২২)
পাঠকের মতামত:
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
-1.gif)








