ভারতে মহানবীকে নিয়ে কটুক্তি
মৌলভীবাজারে আলেমদের ডাকে স্মরণকালের বড় বিক্ষোভ
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা ও দলটির মিডিয়া শাখার প্রধান নবীন কুমার জিন্দালের আপত্তিকর মন্তব্যেও অশালিন কটুক্তির জেরে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে মৌলভীবাজারে সাপ্তাহ জোড়ে ধর্মপ্রান মুসল্লীদের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দলমত নির্বিশেষে গ্রাম থেকে শহর সর্বত্রই মিছিল শ্লোগানে উত্তাল এখন পুরো মৌলভীবাজার জেলা। এমন বিক্ষোভ নিকঠ অতীতে আর কখনো চোখে পড়েনি।
সর্বশেষ আজ সোমবার (১৩ জুন) সকাল ১১টার দিকে মৌলভীবাজার শহরের টাউন ঈদগাহ প্রাঙ্গণে জেলা উলামা পরিষদের ব্যানারে শীর্ষ আলেমদের ডাকে প্রবল বৃষ্টিতে ভিজে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। কর্মসূচিতে জেলার বিভিন্ন কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক থেকে শুরু সাধারণ মুসল্লীরাও অংশ নেন।
জেলায় দীর্ঘদিন যাবত ধর্মীয় নানা ইস্যু নিয়ে আন্দোলন কর্মসূচিতে ধর্মীয় অঙ্গনের শীর্ষ মুরব্বী শায়খুল হাদীস মরহুম আল্লামা আব্দুল বারী ধর্মপুরী নেতৃত্বে দিয়ে আসলেও এবারই প্রথম চলমান ইস্যুতে শীর্ষ এই আলেমের অনুপস্থিতিতে নেতৃত্ব দেন বরুনার পীর প্রখ্যাত আলেম ও শেখবাড়ী কওমী মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা রশীদুর রহমান ফারুক।
বরুনার পীর মুফতি মাওলানা রশীদুর রহমান ফারুক এর সভাপতিত্বে ও শহরের দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুজাহিদুল ইসলাম ও জগন্নাথপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুগ্নী’র যৌথ সঞ্চালনায় বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, রায়পুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গিয়াস উদ্দিন, নুরুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল ও রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমান, মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, মুফতি জিয়া উদ্দিন ইউসুফ, তাবলীগ জামাতের মুরব্বী শেখ আব্দুর রহিম, বরুনা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সাইফুর রহমান, মাওলানা সাইফুর রহমান ফয়সল, হাফিজ আজমানসহ জেলার বিভিন্ন কওমী মাদ্রাসার শীর্ষ পর্যায়ের আলেমরা।
সমাবেশে বক্তারা বলেন, ভারতে মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) ও উম্মুল মু’মিনিন হজরত আয়েশা (রাঃ) কে নিয়ে যে অশালিন, কুরুচীপূর্ণ কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করা হয়েছে, এই সমাবেশ থেকে তাঁর তীব্র নিন্দ, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এসময় ভারত সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন, নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দালকে শুধুমাত্র দল থেকে বহিস্কার করলেই হবেনা, অনতিবিলম্বে এই দুইজনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে। নতুবা মনে রাখবেন, ধর্মনিরপেক্ষর দেশ ভারতে যেভাবে মুসলিম নির্যাতন হচ্ছে, ইনশাআল্লাহ আজকে গোটা বিশ্বের মুসলমানরা যেভাবে জেগে উঠছে তা ভারত সরকারকে কোনভাবেই ক্ষমা করা হবেনা। এসময় বক্তারা বাংলাদেশ সরকারের কাছে চলমান সংসদে নিন্দা প্রস্তাব পাশেরও আহবান জানান।
এদিকে প্রতিবাদ সমাবেশ শেষে মুষলধারে বৃষ্টির মদ্যেই শুরু হয় কয়েক হাজার আলেম-উলামা,মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মুসল্লীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলটি টাউন ঈদগাহ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চৌমুহনা হয়ে কুসুমবাগ এলাকার এসআর প্লাজার সামনে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিক্ষোভকারীরা নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে নানা প্রতিবাদী শ্লোগান দিয়ে পুরো রাজপথ দখলে রাখেন। এসময় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় কুসুমবাগ এলাকায়। মিছিল শেষে একদিকে বৃষ্টি অপরদিকে বরুনার পীর মুফতি রশিদুর রহমান ফারুক হাজারো প্রতিবাদী মুসল্লীদের নিয়ে মোনাজাতে কান্নায় ভেঙ্গে পড়েন।
অপরদিকে কর্মসূচি ঘিরে যেকোন ধরনের পরিস্থিতিতে এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ তৎপর থাকতে দেখা যায়। শহরের কুসুমবাগ এলাকায় মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমনের নেতৃত্বে অবস্থান করতে দেখা যায় পুলিশ সদস্যদের।
(একে/এসপি/জুন ১৩, ২০২২)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








