অটোরিকশায় গৃহবধূর গলায় ছুরি ধরে টাকা-স্বর্ণ লুট
শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশাযোগে বাবার বাড়ি থেকে আসার পথে অপুর্ণা রাণী নাথ নামে এক গৃহবধূকে একা পেয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ছিনতাইকারীরা৷ অটোরিকশা চালক ও দুই ব্যক্তি যাত্রী সেজে গৃহবধূর গলায় ছুরি ধরে ঘটনাটি ঘটিয়েছে। মারধর করে তার কাছে থাকা প্রায় ১ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুটে নেয় তারা।
অটোরিকশায় গৃহবধূর গলায় ছুরি ধরে টাকা-স্বর্ণ লুট
রোববার (১২ জুন) রাত ৮ টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সদর উপজেলার খিলবাইছা এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন গৃহবধূর স্বামী।
অপুর্ণা লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার ব্যবসায়ী রবি রায় নাথের স্ত্রী। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অপুর্ণা রাণী নাথ জানান, সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কালি বাজার এলাকায় তার বাবার বাড়ি। বিকেলে তিনি ওই এলাকায় বিয়ের দাওয়াতে যান। দাওয়াত শেষে তিনি বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। ফেরার পথে তার ভাই হৃদয় দেবনাথ তাকে ৯৫ হাজার টাকা দেয়। পরে তিনি কালিবাজার থেকে নিজবাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে একটি সিএনজিতে ওঠেন। পথিমধ্যে ঘটনাস্থল খিলবাইছার নান্টু মিয়ার ইটভাটা এলাকায় পৌঁছলে সিএনজিটি থামানো হয়। এসময় পাশের একযাত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যায়। সেখান থেকে এসেই দুই যাত্রী তার গলায় চুরি ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। এসময় চিৎকার যেন করতে না পারে সেজন্য তার মুখে লাঠি ঢুকিয়ে রাখে। একপর্যায়ে তার কাছে থাকা প্রায় ১ লাখ টাকা, ৬ লাখ টাকার স্বর্ণালংকার ও একটি স্মার্ট মোবাইলফোন লুটে নেয় ছিনতাইকারীরা। এসময় তাকে মারধরও করে তারা। পরে তাকে ফেলে রেখেই সিএনজি চালক ও দুই যাত্রী ঘটনাস্থল থেকে চলে যায়। তিনি কাউকেই চেনেন না।
অপুর্ণার ভাই হৃদয় দেবনাথ বলেন, দিদির সঙ্গে আমারও যাওয়ার কথা ছিল। কাজের চাপ থাকায় যেতে পারিনি। ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, অভিযোগ পেয়েছি। এসআইসহ দুই কর্মকর্তাকে ঘটনাটি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। জড়িতদের শনাক্তসহ দ্রুত গ্রেফতারে কর্মকর্তাদের বলা হয়েছে।
(এস/এসপি/জুন ১৩, ২০২২)
পাঠকের মতামত:
- নগরকান্দায় মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক
- পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন
- মুক্ত গণমাধ্যম দিবস: বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকতা ও স্বাধীনতার সংকট
- দুর্নীতির কালো ছায়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল
- এমিরেটস এ৩৮০ উড়োজাহাজে মিলবে দ্রুতগতির স্টারলিংক ইন্টারনেট
- নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান
- কাপাসিয়া মেডিকেল মোড়ের দোকানে আগুন, পুড়ল লক্ষাধিক টাকার মালামাল
- অগ্নিনির্বাপকদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও বীরত্বের অনন্য মহিমা
- ঈশ্বরদী পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন
- ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
- ‘হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে’
- ‘বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলই কর্তৃপক্ষ’
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- দলিত জনগোষ্ঠীর সুরক্ষায় জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ
- বিশ্বকাপের আগে ফিফার সঙ্গে জরুরি বৈঠকে বসছে ইরান
- পাদুকা শিল্পে ভ্যাট প্রত্যাহারের দাবি প্রস্তুতকারক সমিতির
- ঈদের আগে ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন
- রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
- লিফট শিল্পকে বদলে দেবে ফিনল্যান্ড-জার্মানির ‘মেগা চুক্তি’
- ‘পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি’
- 'পূর্ব বাংলায় অতি সাংঘাতিক মাত্রায় ত্রাস, বর্বরতা ও গণহত্যা চলেছে'
- শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড
- রাণীশংকৈলে কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- শীতে পায়ের যত্ন
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- যশোরে থমথমে সবজির বাজার
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- অটোরিকশায় গৃহবধূর গলায় ছুরি ধরে টাকা-স্বর্ণ লুট
- বাউফলের খুদে ফুটবলার কমলিকা সাজ্জাল সাড়া ফেলেছে জাতীয় ক্রীড়াঙ্গনে
- ইলিশের আবাসস্থলে ইলিশ নেই, পরিবেশ বিপর্যয় ও সামুদ্রিক দুর্যোগে কমছে উৎপাদন দাবি গবেষক ও পরিবেশবিদদের
- পলাশবাড়ীতে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ
- তিস্তা বাঁচাতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু
- বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩
- জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস ও পরিবেশ সুরক্ষার দাবিতে কলাপাড়ায় সাইকেল র্যালি
০৩ মে ২০২৬
- নগরকান্দায় মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক
- পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন
- দুর্নীতির কালো ছায়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল
- নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান
- কাপাসিয়া মেডিকেল মোড়ের দোকানে আগুন, পুড়ল লক্ষাধিক টাকার মালামাল
- ঈশ্বরদী পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন
- দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার উদ্বোধন
- রাজবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
-1.gif)








