নূপুরের পক্ষে ফেইসবুক স্ট্যাটাস, কমলগঞ্জে অমিত সিং নামের যুবক আটক
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : গত শনিবার দুপুরে কমলগঞ্জে ঘটে যায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস টেনের তিনটি বগিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। আর এটি দেশের সব গণমাধ্যমের প্রধান খবর হিসেবেও স্থান করে নেয় মুহুর্তে। এঘটনার একদিন যেতে না যেতে আগুনে ঘি ঢালার মতো আরেক ঘটনার জন্ম দেয় কমলগঞ্জ উপজেলার মাধবপুর এলাকার অমিত সিং নামের সনাতন ধর্মালম্বী এক যুবক। ওই যুবকের নাম,অমিত সিং। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠে মহানবী হজরত মুহাম্মদ (সা) ও হজরত আয়েশা (রা) কে নিয়ে কটূক্তিকারী ভারতীয় জনতা পার্টি বিজেপি নেত্রী নুপূর শর্মার পক্ষ নিয়ে ফেইসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়া নিয়ে।
সূত্রে জানা যায়, রবিবার (১২ জুন) রাতে নিজের ফেসবুকে একটি আপত্তিকর স্ট্যাটাস দেয় কমলগঞ্জ উপজেলার মাধবপুর এলাকার যুবক অমিত সিং। ওই ঘটনায় এলাকাজুড়ে মুসলমানদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এমন পরিস্থিতি ওই যুবক স্ট্যাটাস নিয়ে পরবর্তীতে ক্ষমা চেয়ে আরেক মুসলিম যুবকের ফেইসবুক আইডি থেকে লাইভে এসে ক্ষমা চায়। এমন পরিস্থিতিতে উত্তেজনা ঠেকাতে রাতেই উস্কানিমুলক পোস্ট করার অভিযোগে অভিযুক্ত অমিত সিংকে আটক করে থানা নিয়ে আসে কমলগঞ্জ থানা পুলিশ।
রাতের ওই ঘটনা ঘিরে ফেইসবুকে ভাইরালসহ সোস্যাল মিডিয়ায় শুরু হয় প্রতিবাদের ঝড়। এতে পোস্টটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়লে এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদ মুখর হয়ে রাতেই অমিত সিং বাসা ঘেরাও করে। খবর পেয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল অমিত সিংকে আটক করে থানায় নিয়ে আসা হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
মুঠোফোনে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অভিযুক্ত অমিৎ সিংকে সোমবার (১৩জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় আরো যারা সম্পৃক্ত আছেন তাদের, প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
(একে/এসপি/জুন ১৩, ২০২২)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








