E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মৌলভীবাজারে শব্দকর ও বেদে জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ 

২০২২ জুন ১৪ ১৭:০০:১২
মৌলভীবাজারে শব্দকর ও বেদে জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার সদরে শব্দকর, বেদে সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও সাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে জেলা প্রশাসন কতৃর্ক সদর উপজেলা প্রশাসনের উদ্যেগে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও সাইকেল এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় উপজেলার শব্দকর ও বেদে জনগোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন।

বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরীনা রহমান বাঁধন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীরা ।

(একে/এসপি/জুন ১৪, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test