বান্দরবানে ডায়রিয়ায় পাঁচদিনে ১০ জনের মৃত্যু
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত পাঁচদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত শনিবার (১১ জুন) চারজন মারা যান। সবশেষ বুধবার (১৫ জুন) একজনের মৃত্যু হয়েছে। বুধবার বান্দরবান সিভিল সার্জন ডা. নীহারঞ্জন নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- থানচির রেমাক্রী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেন থাং পাড়ার আমেন ম্রোর ছেলে মেনথাং ম্রো (৪৯), নারিচা পাড়ার বাসিন্দা মে তৈ ম্রোর ছেলে লংঞী ম্রো (৪৫) সিং চং পাড়ার বাসিন্দা মেন রো ম্রোর ছেলে প্রেন ময় ম্রো (১১), সংওয়ে ম্রো (৫০), প্রেণময় ম্রো (৪০), ইয়ং নং পাড়ার ক্রাইয়ং ম্রো (৬০), ক্রায়ক ম্রো (১৮), রয়ং ম্রো (৪৮) ও নারিচ্যা পাড়ার ক্রেলি ম্রো (৩৬)। এছাড়া গত ১১ জুন আলীকদমে একজনের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।
সিভিল সার্জন বলেন, বর্ষার শুরুতে বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে সাধারণত ডায়রিয়ার প্রকোপ দেখা যায়। অসচেতনতা ও সুপেয় পানির অভাবে এটা হয়। এবার থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের কয়েকটি পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত গত পাঁচদিনে এ রোগে আক্রান্ত হয়ে থানচিতে ৯ ও আলীকদমে একজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, আক্রান্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেডিকেল দল কাজ করছে এবং পর্যাপ্ত ওষুধ পাঠানো হয়েছে। বিশুদ্ধ পানীয় জলের অভাবে এ ডায়রিয়া বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষার প্রথম পানি পাহাড়ের বিভিন্ন জীবাণু বহন করে নদী বা ঝিরিতে মিশে তাদের ব্যবহারের পানির উৎসগুলো দূষিত হচ্ছে। এ দূষিত পানি পান ও ব্যবহার করায় ওই এলাকার বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। দুর্গম এলাকা হওয়ায় ওষুধ ও চিকিৎসাসেবার অভাবে রোগীরা মারা যাচ্ছেন।
রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান মুশৈথুই মারমা বলেন, দুর্গম এলাকার লোকজন ঝিরি ও ঝর্ণার দূষিত পানি পান করায় ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়ছে। এ পর্যন্ত পাড়া প্রধানসহ ৯ জন মারা গেছেন এবং শতাধিক আক্রান্ত রয়েছেন। ডায়রিয়া নিয়ন্ত্রণে মেডিকেল টিম কাজ করছে।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, রেমাক্রী এলাকায় সুপেয় পানির তীব্র সংকটের কারণে বাধ্য হয়ে স্থানীয়রা অপরিশোধিত পানি পান করছে। যার কারণে ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। ওইসব এলাকায় ওষুধ ও স্যালাইন পাঠানো হয়েছে এবং ১০ জনের একটি মেডিকেল টিম ডায়রিয়া নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া ওই এলাকায় দুই-একদিনের মধ্যে ফিল্ড হাসপাতাল স্থাপনের পরিকল্পনা চলছে।
(ওএস/এসপি/জুন ১৫, ২০২২)
পাঠকের মতামত:
- ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠান
- চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার, ৮ পদে প্রার্থী ১৪ জন
- বাগেরহাটে মাদরাসা শিক্ষকের মারধরে হাসপাতালে ছাত্র, থানায় অভিযোগ
- দিনাজপুরে ৬০ শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ
- দেবহাটায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধভাবে মজুত করা ২৩৪০ বস্তা সার জব্দ
- লৌহজংয়ে দুই মাংস বিক্রেতাকে জরিমানা
- ভাসুরের লাঠির আঘাতে আহত ডিমপাড়া মুরগি, বিচার চাইতে থানায় শম্পা রানী
- নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো দু'দিনব্যাপী সুলতান উৎসব
- ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
- টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ
- গোপালগঞ্জ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু
- সেচপাম্প ঘরের চৌকিতে যুবতীর লাশ!
- পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার
- কানাইপুরের ফেমাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির রেজিস্ট্রেশন বাতিল
- সুবর্ণচরে চরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- ‘আইনপেশায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে’
- ‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কারে সময় প্রয়োজন’
- আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের আভাস
- ‘রোহিঙ্গা গণহত্যা মামলার রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’
- ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’
- জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত
- বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের প্রতি এফবিসিসিআইয়ের আহ্বান
- রাফিনহার নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় বার্সার
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- লোহালিয়া নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- সিরাজগঞ্জের ভিক্টোরিয়া স্কুলের ১১২ বীর মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ
- সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিনে কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণ
- বরগুনায় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সমাগ্রী বিতরণ
- নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন প্যানেলের জয়জয়কার
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ২৭ জুন থেকে শুরু হচ্ছে ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও তার মাসব্যাপী মেলা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- সুবর্ণচরে চরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১
-1.gif)








