যমুনার পানি বিপদসীমার ওপরে, বিপাকে বন্যা কবলিত মানুষ
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষনে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।
গেল ১২ ঘন্টায় ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শনিবার বিকালে শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার (পানি পরিমাপক) মো: হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। ইতিমধ্যেই জেলার পাচটি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল বন্যাকবলিত হয়ে পড়েছে। এসকল এলাকার বসতবাড়িতে পানি উঠে পড়ায় বিপাকে পড়েছেন বানভাসিরা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকায় চলাচল করছে বানভাসিরা। বন্যা কবলিত এলাকাগুলোর বিস্তির্ন ফসলি জমির উঠতি ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক।
বন্যাকবলিত আমেনা খাতুন বলেন, চরাঞ্চলে বাড়ি হওয়া প্রতি বছর পানিতে বাড়ি ডুবে যায়৷ কি করবো গরিব মানুষ কিছু করার নাই। এবারও বাড়িতে পানি উঠছে বাধে এসে আশ্রয় নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।
চরাঞ্চলের কৃষক আবু ইউসুফ বলেন, বন্যার পানিতে তিল ডুবে গেছে, কিছু তিল কাটতে পারলেও বেশির ভাগই পানিতে তলিয়ে গেছে। এতে আর্থিক ক্ষতির মধ্যে পড়ে গেছি।
বরাত আলি বলেন, পাট ডুবতে শুরু হয়েছে। যে হারে পানি বাড়ছে তাতে পাট কেটে শেষ করতে পারবো না।খুব চিন্তার মধ্যে আছি।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। বন্যানিয়ন্ত্রণ বাঁধগুলো সর্বক্ষণ নজরদারিতে রাখা হয়েছে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর জানান, ধান কাটা এবং বাদাম তোলা হয়ে গেছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় চর অঞ্চলের নিচু এলাকার ফসল ডুবে গেছে তিল, পাট, শাকসবজি ও আউশধান।
জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়াতে নিম্ন অঞ্চলে কিছু জায়গায় পানি ঢুকছে তবে এখনো সেইভাবে কোন ভয়াবহতা দেখা দেয়নি। আমরা উপজেলার কর্মকর্তাদের সাথে সর্বক্ষণ খোঁজ রাখছি। এবং তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে যোগাযোগ রাখছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে। প্রায় ৯১১ মেট্রিক টন চাল , ২০ লক্ষ নগদ টাকা ও ৪ হাজার শুকনো খাবার আছে। সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেয়া হয়েছে।
(আই/এসপি/জুন ১৮, ২০২২)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








