E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নলডাঙ্গা বাজারের দোকান মালিক ও বণিক সমিতির সম্মেলন 

২০২২ জুন ১৯ ১৮:২৮:৩২
নলডাঙ্গা বাজারের দোকান মালিক ও বণিক সমিতির সম্মেলন 

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নলডাঙ্গা বাজারের দোকান মালিক ও বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নলডাঙ্গা বাজার স্থানীয় পুলিশ ক্যাম্পের সামনে এ সম্মেলনের আয়োজন করা হয়। 

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম খাঁন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দার হোসেন, আবুল হোসেন, বাজার মালিক বনিক সমিতির শামসুল ইসলাম, যুবলীগ নেতা কামরুজ্জামান পিপুল, নলডাঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তুহিন বিশ্বাস, ইউপি সদস্য সাগর, বিল্লাল হোসেন, সাইফুল্লাহ, আ’লীগ নেতা শিমুল বিশ্বাস, আশরাফুল ইসলাম, কেষ্ট সেন সহ বাজারের ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজার উন্নয়ন এবং ব্যবসায়িক অবকাঠামোর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

স্থানীয় বাজার ব্যবসায়ীদের প্রত্যক্ষ উপস্থিত সমর্থনে ইমদাদুল হক সোহাগ সভাপতি ও নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইফুল আলম খাঁন রিপনকে সাধারণ সম্পাদক এবং জাকির হোসেন পান্নুকে ক্যাশিয়ার করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি করার ঘোষণা দেওয়া হয়।

(একে/এসপি/জুন ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test