E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আদমদীঘিতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

২০২২ জুন ২১ ১৭:২২:২০
আদমদীঘিতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৫০ গ্রাম গাঁজাসহ বাপ্পি হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার বাপ্পি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের রবিউল ইসলাম ধলুর ছেলে। 

আদমদীঘি থানার উপ পরিদর্শক শাহ আলম জানান, গত সোমবার সন্ধ্যায় ধৃত বাপ্পি উপজেলার মুরইল- শাওইল রাস্তার পার্শ্বে পরিত্যক্ত মাদ্রাসা সংলগ্ন এলাকায় সেবনকারীদের কাছে মাদক বিক্র করেছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে জিন্স প্যান্টের বাম পকেটে সাদা পলিথিন দ্বারা মোড়ানো ৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

(এস/এসপি/জুন ২১, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test