যমুনায় বিলীন চৌহালীর টেকসই উন্নয়নের চিত্র মিটুয়ানি ব্রিজ
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলের টেকসই উন্নয়নের একমাত্র নিদর্শন মিটুয়ানি ব্রিজটি গত ৯ বছর উত্তাল যমুনায় দাড়িয়ে থাকলেও (২১ জুন) মঙ্গলবার রাত ৯টায় তীব্র স্রোতের টানে হারিয়ে যায়। সেতুটি এ অঞ্চলের যমুনায় চলাচলরত নৌযানের দিকনির্দেশক হিসেবেও বেশ পরিচিত ছিলো।
জানা যায়, ২০০১-২০০৬ বিএনপি আমলে ততকালীন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) মঞ্জুর কাদের উপজেলা সদরের সাথে চৌহালী দক্ষিনাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষে উপজেলা সদর থেকে খাষপুখুরিয়া ও বাঘুটিয়া হয়ে উমারপুর ইউনিয়নের পাথরাইল বাজার পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করেন। সেই রাস্তার মিটুয়ানি খালে এই সেতুটি নির্মাণ করেন। শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে নির্মাণ কাজ শেষ করতে ততকালীন সংসদ সদস্য নিজে বার বার তদারকি করতেন বলে জানা যায়। ফলে সেতুটি বেশ শক্তিশালী হয়েছিলো।
২০১০ থেকে ২০১৪ সালে করালগ্রাসী যমুনা তীব্র ভাঙন তান্ডবলীলা চালায়। যার দরুন ২০১৩ সালে সেতুটি সম্পুর্ন নদীর মধ্যে চলে যায়। সেই থেকে সেতুটি আপন শক্তিতে দাড়িয়ে ছিলো করালগ্রাসী যমুনার বুকে। প্রায় ৫ বছর আগে সেতুর কাছ দিয়ে বিশাল আয়তনের চর জাগার কারণে সেতুটি আবারও শক্ত অবস্থানে দাঁড়ায় কিন্তু গত দুই বছর আগে চরের মাঝখান দিয়ে খালের মতো ছোট নদী তৈরি হয় সেতুটিকে মাঝে ফেলে। সেই খালের মতো নদীটি চৌহালী দক্ষিনাঞ্চলের পূর্ব পাড়ে চলমান বন্যায় বড় নদী হয়ে প্রায় ১০০ ফুট গভীর হয়, ফলে ভারসাম্য হারিয়ে নদীতেই ডুবে যায় সেতুটি।
চরসলিমাবাদ গ্রামের বাসিন্দা মেহেদী হাসান সায়মন বলেন- যমুনায় যখনি দেখতাম এই ব্রিজটি এখনো দাড়িয়ে আছে তখন অতীত স্মৃতি মনে পরে যেত। এই ব্রিজ দিয়ে দিনরাত কতশত যানবাহন চলাচল করতো। এই রাস্তাকে কেন্দ্র করে হাট-ঘাট, স্কুল-কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান যমযমাট অবস্থানে চলে এসেছিলো।
ঢাবি শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মো. সোলায়মান হোসেন বলেন- ব্রিজটি বিলীন হওয়ায় খুব কষ্ট লাগছে। যে রাস্তায় ব্রিজটি নির্মাণ করা হয়েছিলো সেই রাস্তার উসিলায় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সারাদেশে সরকারের উন্নয়নের জোয়ার বইলেও গত ১০-১২ বছরে চৌহালীর কোনো উন্নয়ন হয়নি।
(আই/এসপি/জুন ২৩, ২০২২)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








