স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
সোহেল রানা, শেরপুর : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বোরকা পড়ে ধারালো দা দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা করেছে মিন্টু মিয়া (৪০)। ২৩ জুন বৃহস্পতিবার রাত ৮ টার দিকে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পুটল গ্রামে মিন্টু মিয়া শ্বশুর বাড়িতে গিয়ে তার স্ত্রী মনিরা বেগম (৩৫), শাশুড়ি শেফালী বেগম (৫০) ও জেঠা শ্বশুর আলহাজ্ব নুর মোহাম্মদ ওরফে মাহামুদ (৬৫) কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এঘটনার পরপরই পুলিশ সাড়াশি অভিযান চালায়। পরদিন ২৪ জুন শুক্রবার ভোরে পুটল গ্রামের একটি গাছের উপর থেকে ঘাতক জামাই মিন্টু মিয়াকে পুলিশ আটক করে।
এ ঘটনায় আহত হয়েছে নিহত মনিরার বাবা মনু মিয়া (৬০), ছোট ভাই শাহাদাত হোসেন (২৫) ও নিহত নুর মোহাম্মদের স্ত্রী সাহেরা খাতুন (৫৫) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ২৪ জুন শুক্রবার নিহত মনিরার ছোট বোন মিনারা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুটল গ্রামের মনু মিয়ার মেয়ে মনিরা বেগমের সাথে পার্শ্ববর্তী গেরামারা গ্রামের হাই মদ্দিনের ছেলে মিন্টু মিয়ার বিয়ে হয়। তাদের ৮ম শ্রেণী পড়ুয়া এক ছেলে ও ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া এক মেয়ে সন্তান রয়েছে। বিবাহিত জীবনে তাদের দাম্পত্য কলহ লেগেই থাকতো। কিছুদিন আগে মনিরা বাবার বাড়িতে চলে আসে। এরই জের ধরে মিন্টু ২৩ জুন বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বোরকা পড়ে দা নিয়ে শ্বশুর বাড়িতে হামলা করে। প্রথমে পাকের ঘরে গিয়ে স্ত্রী মনিরা বেগমকে কুপিয়ে হত্যা করে। এ সময় বাঁধা দিতে গেলে শাশুড়ি শেফালী খাতুন, শ্বশুর মনু মিয়া, শ্যালক শাহাদাত, জেঠা শ্বশুর নুর মোহাম্মদ, জেঠি শাশুড়ি সাহেরা খাতুনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শেফালী বেগম ও নুর মোহাম্মদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত অন্যান্যদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পরপরই পুলিশ রাতভর অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুক্রবার ভোরে মিন্টু মিয়াকে একটি গাছের উপর থেকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে খুব দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় নিহত মনিরার ছোট বোন মিনারা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে।
(এসআর/এসপি/জুন ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
- আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ
- স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
- সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
- ক্ষোভ আর জনরোষের পরিণতি
- চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট
- ‘কথিত নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে’
- বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও, ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে অপহরণ মামলা
- সুবর্ণচরে ৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা ও নবনিযুক্ত সহকারী শিক্ষকদের বরণ
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিষ্কার করছেন সর্বস্তরের মানুষ
- জামালপুরে মহান সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা
- বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে কাশিয়ানীতে ছাত্রলীগের মাইকিং
- গোপালগঞ্জে সবজির কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা
- সড়ক হোক নিরাপদ, মৃত্যুর নয়
- ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান
- হাজীগঞ্জ রণক্ষেত্র : নিহত ৬, আহত ৬০
- সাভারে জেলহত্যা দিবস পালিত
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- বিজুলী আলোক
- বদরুল হায়দার’র ১০টি কবিতা
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








