E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০২২ জুন ২৫ ১৫:৪৮:১১
রাজারহাটে আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : শনিবার (২৫ জুন) সকাল ১১টায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামানের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিশাল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা হয়।

এদিকে, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা সদরের সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উপভোগ করেন। সবমিলিয়ে গোটা রাজারহাট উপজেলা জুড়ে সাজ সাজ রব বিরাজ করছে।

(পিএস/এসপি/জুন ২৫, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test