সিনিয়র সচিব কবিরের বিচক্ষনতায় বাঁচলো ২২ প্রাণ
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : নিজস্ব অর্থায়নে নির্মিত বাঙ্গালির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষনে স্বাক্ষী হতে অনেকেই পদ্মাপাড়ে এসেছিলেন দুর-দুরান্ত থেকে। স্বপ্নের সেতু উদ্বোধনে যখন চলছে জমকালো উৎসব, সেতু ঘিড়ে দর্শনার্থীদের বাধভাঙ্গা উচ্ছাস ঠিক তখনি মাঝ নদীতে দুর্ঘটনার শিকার হয়ে পানিতে ভাসতে থাকে একদল দর্শনার্থী।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে সেপথে ফিরতে থাকা পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার অপু’র বিচক্ষনতায় প্রানে বেচেছেন প্রমত্তা পদ্মায় ডুবতে যাওয়া দর্শনার্থীরা। নিজে উদ্ধার কাজে অংশ নিয়ে দুর্ঘটনার শিকার দর্শনার্থীদের পাড়ে তুলে নিয়ে আসা, প্রাথমিক চিকিৎসা দেয়াই শুধু নয় বীর মুক্তিযোদ্ধার সন্তান মানবিকতার সৈনিক, জনপ্রশাসনের সিনিয়র কর্মকর্তা, বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি কবির বিন আনোয়ার নিশ্চিত করেছেন দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়া দর্শনার্থীদের সুচিকিৎসার, খোঁজ রেখেছেন বাড়ি ফেরা অবধি।
শনিবার দুপুরে সেতু সংলগ্ন পদ্মা নদীর মাওয়া পয়েন্টে এ ঘটনাটি ঘটে।
ইসাবেলা ফাাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর, সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহম্মেদ জানান, পদ্মা সেতু উদ্বোধন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার অপু স্যারের সাথে আমরা একটি স্পিডবোটে ফিরছিলাম। এসময় মাঝ নদীতে বেশ কিছু মানুষ ভাসতে থাকা লক্ষ করেন কবির বিন আনোয়ার।
তোফায়েল বলেন, ওরা কারা, কি করছে মাঝ নদীতে, কবির বিন আনোয়ার স্যার আমাদের এমন প্রশ্ন করলে ওরা মাছ ধরছে বলে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু ভাসতে থাকা লোকজনের আশেপাশে কোন জাল বা নৌযান না দেখতে পেয়ে সিনিয়র সচিব মহোদয় তার বিচক্ষনতায় বুঝতে পারেন কোন দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। তাৎক্ষনিকভাবে স্পিডবোট সেদিকে নেবার নির্দেশনা দেন, সেখানে পৌছার পর তারা প্রকৃতই দুর্ঘটনার শিকার হয়েছে বুঝতে পেরে নিজেই সকলকে সাথে নিয়ে উদ্ধার কাজে অংশ নেন। তাকে বহনকারি স্পেডবোটটি ছোট হওয়ায় প্রাথমিকভাবে ১০ জনকে উদ্ধার করে পারে আনার পাশাপাশি দ্রæত পানি উন্নয়ন বোর্ডের আরেকটি স্পিডবোট ঘটনাস্থলে আনা হয়। সেটি দিয়ে আরো ১২ জনকে উদ্ধারে চালানো উদ্ধার অভিযানও নিজে তদারকি করেন কবির বিন আনোয়ার।
তোফায়েল আহম্মেদ আরও জানান, মোট ২২ জনকে উদ্ধার করে পাড়ে আনার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বেশ কয়েকজনকে পাঠানো হয় শ্রীপুর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দেয়া থেকে শুরু করে সুচিকিৎসা নিশ্চিত ও বাড়িফেরা পর্যন্ত সার্বক্ষনিক খোজখবর রাখেন সিনিয়র সচিব মহোদয়। উনার মানবিকতা আসলেই অনন্য।
এ বিষয়ে সিরাজগঞ্জের কৃতিপুরুষ, পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার অপু বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুর্ঘটনা স্থল দিয়ে আমি আসছিলাম। মাঝ পদ্মায় পানিতে ডুবন্ত মানুষ, আশেপাশে কোন নৌযান দেখতে না পেয়ে সন্দেহ হয় তারা দুর্ঘটনার শিকার হয়েছে। সাথে সাথে আমরা তাদের সহায়তা করতে এগিয়ে যাই। মোট ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এরা ভোলার চরফ্যাশন থেকে এসেছিল পদ্মা সেতু দেখতে।
(আই/এসপি/জুন ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








