মৌলভীবাজারে পানিবন্দি দেড় হাজার মানুষকে খাবার দিলো বিএনপি
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলায় গত কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারনে সৃষ্ট বন্যায় ও গ্রামগুলোতে কুশিয়ার নদীর পানি প্রবেশ করায় পানিবন্দি হয়ে পড়েছে শতশত পরিবার। চরম দুর্ভোগে পড়েছে বন্যায় আক্রান্ত হাজার হাজার মানুষ। বিশেষ করে মনুমুখ ইউনিয়ন ও খলিলপুর ইউনিয়ের বেশ কয়েকটি গ্রামে বন্যার পানি প্রবেশ করার কারনে শতশত মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। অনেকে রাস্তার উপরে অস্থায়ী ঘর বানিয়ে পরিবার নিয়ে কোনরকম বসবাস করছেন। বন্যায় আক্রান্ত হওয়ার পর থেকে পানিবন্দি হয়ে পড়া এসব পরিবার গুলোতে ত্রাণ সামগ্রী নিয়ে প্রায় প্রতিদিনই হাজির হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো। পাশাপাশি সরকারী ত্রাণ বিতরণও অব্যাহত রয়েছে আক্রান্ত এলাকা গুলোতে।
সর্বশেষ রবিবার (২৬ জুন) সদর উপজেলার খলিলপুর ও মনুমুখ ইউনিয়নের ৫টি স্পটে প্রায় দেড় হাজার বানবাসী মানুষকে রান্না করা খাবার তুলে দেয় মৌলভীবাজার জেলা বিএনপি। দলটির সিনিয়র সহ-সভাপিত আব্দুল মুকিত এবং সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেযারম্যান ভিপি মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে রবিবার দুপুরে খাবারবাহী গাড়ির বহর নিয়ে ওই দুই ইউনিয়নের মোট পাঁচটি স্পটে শুরু হয় খাবার বিতরণ। শুরুতে খলিলপুর ইউনিয়নের দাউদপুর আশ্রয়কেন্দ্রে ও হামড়কুনা গ্রামের পাঁচশতাধিক মানুষের মধ্যে বিতরণ করা হয় রান্না করা খাবারের প্যাকেট ও বিশুদ্ধ মিনারেল ওয়াটার।
এর পর আজাদ বক্স উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, মনুমুখ পিটি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, করিম কমিউনিটি সেন্টার আশ্রয়কেন্দ্র ও খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যার্ত মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও রান্না করা খাবার বিতরন করেন বিএনপি নেতারা। খাবার বিতরণকালে সেখানে পানিবন্দি মানুষের প্রতি মানবিক সহানুভতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেযারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। এসময় তিনি বানবাসী মানুষদের উদ্দেশ্যে বলেন,আমরা মানবিক কারনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। আগামীতেও যেকোন দুর্যোগে আপনাদের পাশে থাকব।
জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর সঞ্চালনায় এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সহ-সভাপতি আব্দুল মুকিত, জেলা বিএনপি’র সদস্য,সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু,সহ সম্পাদক এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ হক, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমদ রহমান, জেলা বিএনপি'র সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইয়াওর আলী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জেলা বিএনপি সদস্য ও ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, ২নং মনুমুখ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালিছুর রহমান, জেলা যুবদলের সহ সভাপতি জলিল আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, সদর উপজেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান ডিপলু, জাসাসের যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান জুনেদ, বিএনপি নেতা সাহাব উদ্দিন, মনুমুখ ইউনিয়ন বিএনপি নেতা জিলাদ আহমদ, খলিলপুর ইউপি বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন, ইউপি সদস্য শাহ ইমরান সাজু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
(একে/এসপি/জুন ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








