E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধুখালীতে তিন ইউনিয়নে নির্বাচন ২৭ জুলাই 

চেয়ারম্যান পদে ১৬, সংরক্ষিত সদস্য ৩৩ ও সাধারণ সদস্য ৯৮ জনের মনোনয়নপত্র জমা

২০২২ জুন ২৮ ১৭:৫২:০৫
চেয়ারম্যান পদে ১৬, সংরক্ষিত সদস্য ৩৩ ও সাধারণ সদস্য ৯৮ জনের মনোনয়নপত্র জমা

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : আগামী ২৭ জুলাই ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন, আড়পাড়া ও মেগচামী তিনটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও মধুখালী পৌর ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিতহবে। নির্বাচনকে সামনে রেখে ২৮ জুন মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমার শেষ দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে রিটানিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন। 

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা এবিএম আজমল হোসেন জানান, মনোনয়নপত্র জমার শেষ দিনে মধুখালীর তিনটি ইউনিয়নের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৩ জন এবং সাধারণ সদস্য পদে মোট ৯৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরছাড়া মধুখালী পৌরসভার ৬নং ওয়ার্ডে কমিশনার পদে উপ-নির্বাচনে ৪ প্রার্থী মনোয়ন জমা দেন।

তিনটি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত তিন প্রার্থী বাকী সব স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মনোনয়ন বাছাই ৩০জুন, মনোনয়ন প্রত্যাহার ৭ জুলাই এবং ভোটগ্রহণ আগামী ২৭ জুলাই বুধবার সকাল ৪টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সকল ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, তিনটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৭৪৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৭৮৩ এবং মহিলা ভোটার ১৫ হাজার ২৬১ জন। এবং পৌর ৬নং ওয়ার্ডে মোট ভোটার ২৮৫৬ জন এর মধ্যে পুরুষ ভোটার ১৪৯৫ এবং মহিলা ভোটর ১৩৫৮ জন।

(এম/এসপি/জুন ২৮, ২০২২)

পাঠকের মতামত:

৩০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test