শেরপুরে ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
শেরপুর প্রতিনিধি : শেরপুরে এক ব্যাবসায়ীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ ১১জন ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে মামলা দায়ের করেছে ভুক্তভোগী ব্যাবসায়ীর বড় ভাই। রবিবার রাতে আহত ব্যাবসায়ীর বড় ভাই কামাল মিয়া শেরপুর সদর থানায় ওই মামলা দায়ের করার পর ২৪ঘন্টায়ও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে আসামী ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুন) রাতে শহরের নিউ মার্কেট এলাকায় বাদীর ছেলে ইন্টারনেট ব্যাবসায়ী কারিমুল হাসান জিহাদ ও তার ব্যাবসায়ী পার্টনার তৌফিকুর রহমান তারিফের উপর অতর্কিত হামলা করে ছাত্রলীগ সাধারণ সম্পাদকের অনুসারীরা। খবর পেয়ে জিহাদের চাচা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের নিয়ে হামলাকারীদের ফেরাতে চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে চাচা আব্দুল আউয়াল শেখ কে মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনার পরদিন রাত সাড়ে ৮টায় শহরের নবীনগর বাসস্ট্যান্ডে আব্দুল আউয়াল এর ব্যাবসা প্রতিষ্ঠান জিহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা তার অনুসারীদের নিয়ে প্রথমে গালিগালাজ করতে থাকে, সেসময় ভুক্তভোগী ব্যাবসায়ী আব্দুল আউয়াল প্রতিবাদ করলে রেজা তাকে মেরে ফেলার হুমকি দেন। পরবর্তীতে রেজার সাথে থাকা অনুসারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে আহত করে। এসময় স্থানীয়রা তাদেরকে ফেরাতে চেষ্টা করলে তাদেরকেও অস্ত্র দেখিয়ে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে ব্যাবসায়ী আউয়াল কে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিলে অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক। সোমবার দুপুরে তার অবস্থার আরো অবনতি হলে মমেক হাসপাতাল থেকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আহত ব্যাবসায়ীর বড় ভাই কামাল মিয়া বলেন, ঘটনার পর মামলা করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় ঝুঁকিতে রয়েছে ভুক্তভোগীর পরিবার। এদিকে আমার ভাইও মৃতু্যর সাথে পাঞ্জা লড়ছে। কখন কি হয়ে যায়, বলা যাচ্ছে না। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার প্রার্থনা করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, রেজা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই বিভিন্ন অপকর্মের সাথে সরাসরি জড়িত হয়ে পড়ে। নিউমার্কেটের মতো জায়গায় অফিস নিয়ে প্রতি মাসেই নিউমার্কেটে বিভিন্ন কোন্দলে সরাসরি নেতৃত্ব দিয়েছে রেজা। ক্ষমতার অপব্যবহার ও ছাত্রলীগের পদকে কাজে লাগিয়ে সে যা করেছে, এর একটা বিচার হওয়া উচিৎ।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর সদর থানার সাব-ইন্সপেক্টর সুমন দেবনাথ বলেন, মামলা গ্রহণের পর থেকেই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, আহতের বড় ভাই মামলা করেছে। ইতোমধ্যে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
তবে এ বিষয়ে শেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
(এসআর/এসপি/জুন ২৮, ২০২২)
পাঠকের মতামত:
- বৈশ্বিক রাজনীতি: ক্ষমতার মহাকাব্য ও সভ্যতার ট্র্যাজেডি
- স্বাস্থ্য খাতে টাকা লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত
- মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালক নিহত
- সেলুনের আয়না নেই-ছাউনী নেই, তবু থেমে নেই নরসুন্দরদের জীবিকা
- মহম্মদপুরে মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
- নিকেতন সোসাইটিকে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায়
- শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন
- শফিকুর রহমান চলে গেলেন
- কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু
- গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ
- স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি
- পদ্মায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা, গুলিবর্ষণ
- পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
- নিজ অর্থায়নে ভাঙ্গা কালভার্ট সংস্কারের উদ্যোগ নিলেন যুবদল নেতা এনায়েত হোসেন
- গোপালগঞ্জে মাদক ও টাকাসহ ব্যবসায়ী আটক
- গোপালগঞ্জের ভাটিয়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত
- বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি
- নড়াইলে অবৈধ কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
- কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি
- শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
- নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- ‘আ. লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে’
- চ্যাম্পিয়ন্স লিগের জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতে পারবেন কেইন
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- আমি কোন আগন্তুক নই
- চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে জেলেসহ গ্রেপ্তার ২২
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- সেলুনের আয়না নেই-ছাউনী নেই, তবু থেমে নেই নরসুন্দরদের জীবিকা
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- শেরপুরে ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
- ধামরাইয়ে কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা
- রাজধানীতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা র্যাবের হাতে গ্রেপ্তার
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- সাইবার সুরক্ষা আইনে মামলায় ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
০৩ নভেম্বর ২০২৬
- পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত
- মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালক নিহত
- মহম্মদপুরে মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
- বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায়
- কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু
- গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ
- পদ্মায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা, গুলিবর্ষণ
- পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
- নিজ অর্থায়নে ভাঙ্গা কালভার্ট সংস্কারের উদ্যোগ নিলেন যুবদল নেতা এনায়েত হোসেন
- গোপালগঞ্জে মাদক ও টাকাসহ ব্যবসায়ী আটক
- গোপালগঞ্জের ভাটিয়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত
- নড়াইলে অবৈধ কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
- কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি
- অসহায় নারীকে ঘর নির্মাণ করে দিলেন আকবর হোসেন
-1.gif)








