E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মৌলভীবাজারে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে কর্মরত কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

২০২২ জুন ২৯ ১৪:০৪:৩৬
মৌলভীবাজারে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে কর্মরত কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কর্মচারীদের কর্মক্ষেত্রে মানোন্নয়নের লক্ষ্যে চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে শেষ হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) শহরের আদালত সড়কে অবস্থিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয়তলার সম্মেলন কক্ষে কর্মরত কর্মচারীদের চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মচারীদের মধ্যে সনদপত্র বিরতণ করেন,জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর আদালতের কর্মরত কর্মচারীগণকে তাদের উপরে অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা এবং সহায়ক কর্মচারী হিসেবে কর্মক্ষেত্রে করণীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণ সব সময় প্রশিক্ষণার্থীদের এক ধাপ উপরে নিয়ে যায় এবং প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে বিচারপ্রার্থী জনগণের সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী অনুষ্ঠানে এ সময় মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সকল বিচারক ও সহায়ক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

(একে/এএস/জুন ২৯, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test