দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে নেই সেই চিরচেনা রুপ, বিপাকে স্থানীয় ব্যবসায়ীরা
একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : ঈদ কিংবা বিশেষ দিনের আগে ও পরে দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাটে থাকে যাত্রী ও যানবাহনের দীর্ঘ যানজট। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই দৌলতদিয়া ঘাটে যানবাহন ও যাত্রীর চাপ কমে গেছে। যানবাহন ঘাট এলাকায় এসে সরাসরি ফেরির দেখা পাচ্ছে। ফলে ঘাট এলাকায় অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে। যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় ঘাটকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য কমে গেছে।
সরেজমিনে ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কোন যানজট বা গাড়ি দাঁড়ানো নেই। দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ নেই। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যানবাহনগুলো ঘাট এলাকায় এসে সরাসরি ফেরির দেখা পাচ্ছে।
ব্যস্ততম ঢাকা-খুলনা মহাসড়ক একদমই ফাঁকা। ফেরির টিকিট কাউন্টারের সামনে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনের ঘাট প্রতিনিধিদেরও তেমন ব্যস্ততা নেই। নেই পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারি। ঘাটে আসা যানবাহনের মধ্যে রয়েছে কুস্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুড়া ও ফরিদপুর জেলার দূরপাল্লার কিছু পরিবহন।
কোরবানির পশুবাহী ট্রাক সরাসরি ফেরির দেখা পাচ্ছে। এতে ট্রাকচালক ও শ্রমিকরা খুশি। তারা দৌলতদিয়া ঘাটে চাপ কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। ঘাটের পুলিশ বক্সে সব সময় দাঁড়িয়ে থাকা ট্রাফিকদের এখন পাশের দোকানে বসে আড্ডা দিতে দেখা যায়। দালালদের হাক-ডাক নেই।
কুমারখালী থেকে আসা কোরবানির গরু বহনকারী ট্রাকচালক কোরবান আলী বলেন, গত বছর এই ঘাটে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। নদী পার হতে মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এতে গরমে অনেক পশু অসুস্থ হওয়াসহ মারাও গেছে। কিন্তু এ বছর ঘাটের চিত্র অনেকটাই আলাদা। পদ্মা সেতু চালু হওয়ার পর ঘাটে যানবাহনের চাপ নেই। আমি ঘাট এলাকায় এসে ১০ মিনিট অপেক্ষা করেই ফেরির দেখা পেয়েছি।
কুষ্টিয়া থেকে আসা এসবি সুপার ডিলাক্সের চালক রিয়াজুদ্দিন বলেন, ঘাটের চিত্র পাল্টে গেছে। ঘাটে এসে এখন আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে না। ফেরির টিকিট কাটতে যতটুকু সময় ব্যয় হচ্ছে। ঘাটে গিয়ে দেখা যাচ্ছে, ফেরিগুলো যানবাহনের অপেক্ষায় রয়েছে। তবে যানবাহন কম থাকায় ফেরিভর্তি হতে সময় লাগছে।
৫ নং ফেরিঘাটের পন্টুনে ডাব বিক্রেতা কামাল পাটুয়ারি বসে অলস সময় পার করছেন। পন্টুনে ওঠে তার দিকে এগুতেই বলেন, ভাই ডাব খাবেন? এ সময় তিনি মুখটা মলিন করে বলেন, আমাদের আর ব্যবসা-বাণিজ্য নাই। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই ঘাটে যানবাহন ও যাত্রীর চাপ নেই। ঘাট একদমই ফাঁকা। পদ্মা সেতু উদ্বোধনের আগেও ঘাট এলাকা জমজমাট থাকত। ঘাটে মানুষ থাকলে বেঁচা বিক্রি ভালো হয়। যাত্রীশূন্য ঘাট থাকলে আমার সংসার চলবে কেমনে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, আমাদের টিকিট বিক্রি এখন অর্ধেকে নেমে এসেছে। ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ নেই। যানবাহনগুলো ঘাটে এসে সরাসরি ফেরির দেখা পাচ্ছে। বর্তমানে এই রুটে ২১টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়ায় যানবাহনের সংখ্যা কমছে। আগে মহাসড়কে যানবাহন অপেক্ষা করত, এখন ঘাটে ফেরি অপেক্ষা করছে। তবে যানবাহন একদমই পার হচ্ছে না এমন না, আগে যা পার হতো এখন তার অর্ধেক পার হচ্ছে।
এই রুটে ফেরির সংখ্যা কমানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। কয়েক দিন যাক, তারপর ঘাটের পরিস্থিতি বোঝা যাবে। ঘাটের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
(একেএমজি/এসপি/জুন ২৯, ২০২২)
পাঠকের মতামত:
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- ক্রেতা না থাকায় নদীর পাড়ে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- আট বছর আগে একদিন
৩০ মে ২০২৬
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
-1.gif)








