E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর জেলা ও মহানগর শাখার মহিলা দলের কর্মী সম্মেলন  

২০২২ জুন ৩০ ১৮:৪১:৫৮
ফরিদপুর জেলা ও মহানগর শাখার মহিলা দলের কর্মী সম্মেলন  

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা ও মহানগর শাখার জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন কর্মী সম্মেলন আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে ফরিদপুর হাইস্কুল মার্কেটের তৃতীয় তলায় জাতীয়তাবাদী মহিলা দলের জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ এর সভাপতিত্বে ফরিদপুর জেলা ও মহানগর শাখার জাতীয়তাবাদী মহিলাদের কর্মী সম্মেলন- ২০২২ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি মিসেস আফরোজা আব্বাস, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহানগর বিএনপি'র আহব্বায়ক এ এফ এম কাইউম জঙ্গি, ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সহ নবগঠিত মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ও মহানগর মহিলা দলের উদ্যোগে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ফরিদপুর জেলা ও মহানগর মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

(ডিসি/এসপি/জুন ৩০, ২০২২)

পাঠকের মতামত:

৩০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test