E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে গ্লোবাল টিভির পূর্ণাঙ্গ সম্প্রচার উপলক্ষে আলোচনা সভা 

২০২২ জুন ৩০ ১৮:৪৯:১১
ফরিদপুরে গ্লোবাল টিভির পূর্ণাঙ্গ সম্প্রচার উপলক্ষে আলোচনা সভা 

দিলীপ চন্দ, ফরিদপুর : স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টেলিভিশন এর পূর্ণাঙ্গ সম্প্রচার উপলক্ষে ফরিদপুর প্রেস ক্লাবে আজ বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি আনিচুর রহমান। বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ, দৈনিক বাংলাবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার তৌহিদুল ইসলাম তুহিন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান ‌ অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান নিপু।

সভায় বক্তারা ‌ গ্লোবাল টিভি উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এবং‌ মান সম্মত অনুষ্ঠানে এই টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে কেক কাটা হয়।

(ডিসি/এসপি/জুন ৩০, ২০২২)

পাঠকের মতামত:

৩০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test