‘বাহুবলীর’ দাম হাকানো হচ্ছে ১২ লাখ টাকা
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবার কোরবানির পশু হাটে বিক্রির জন্য প্রস্তুত ৩০ মণ ওজনের বাহুবলী। লাল রঙের বিশাল আকৃতির এ ষাড়টিকে ১২ লাখ টাকায় বিক্রি করতে চান খামারী আব্দুল আজিজ। তবে গরু দাম হচ্ছে বর্তমানে সাড়ে ৭ থেকে ৮ লাখ টাকা। বাহুবলীকে গড়ে ১৫ শত টাকার খাবার দিতে হয়। যে হারে গো-খাদ্যের দাম। গরু জন্য প্রতিদিন খাদ্যের এই যোগান আর দিতে পারছি না আব্দুল আজিজ।
উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের কৃষক আব্দুল আজিজ তিন বছর ধরে গরুটিকে পালন করেছেন। শখ করে এ গরুটির নাম দিয়েছেন বাহুবলী।
বাছুর অবস্থা থেকেই তিনি বাহুবলীকে পরম মমতায় লালন পালন করে এসেছেন। এতো বড় গরু কখনো পালন করেননি এর আগে। এজন্য বাহুবলী প্রতি তার বেড়ে গেছে মায়া। নিজের সংসার চালাতে হিমসিম খেলেও বিশাল আকৃতির এই গরুটির খাবার যোগান দিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যের মতোই পালিত হয়েছে বাহুবলী। সকল মমতার বন্ধন ছিন্ন করে এই পশুটিকে এবার বিক্রির জন্য কোরবানির হাটে তোলা হবে।
কৃষক আব্দুল আজিজ জানান দীর্ঘদিন ধরে লালন পালন করায় পরিবারের অংশ হয়ে পড়েছিল বাহুবলী। গরুটার প্রতি মমতা জন্মে গেছে। এ কারণে গত দুই বছর বিক্রি করতে পারিনি।
নিজেদের সংসার চালাতে হিমশিম খেলেও, বাহুবলীকে খাবার যোগান দিয়েছি। কিন্তু এই যোগান আর দিতে পারছি না। তাছাড়া অনেক বড় হয়ে গেছে, ঘরে আর কতদিন রাখা যাবে। অনেক টাকাও আটকে আছে বাহুবলীতে। এবার বিক্রি করে দেব। বাহুবলীর টাকা দিয়ে সংসারে নতুন কিছু করা হবে।
তিনি আরও বলেন, ষাঁড়টির পেছনে যে অর্থ আর শ্রম ব্যয় হয়েছে সে হিসেবে ১২ লাখ টাকায় বিক্রি করলে কিছু লাভ হবে। এতো দামী গরু কিভাবে বিক্রি করা নিয়েও টেনশনে আছেন আব্দুল আজিজ।
আব্দুল আজিজের ছেলে কাওসার আলী জানান, তাদের বাহুবলীকে গড়ে ১৫ শত টাকার খাবার দিতে হয় গমের ভুসি, ভুট্টার গুঁড়া, যব, ধানের কুঁড়া , খৈল খেসারির ভুসি, ঘাস, খড়, খাওয়াতে হয়। যে হারে গো-খাদ্যের দাম, তাতে গরু জন্য প্রতিদিন খাদ্যের যোগান দেয়া কঠিন। কোন উপায় না পেয়ে গরুকে বিক্রয় করতে হবে। বর্তমানে বাহুবলীর দাম হচ্ছে সাড়ে ৭ থেকে ৮ লাখ টাকা। আশা করছি ১২ লাখ টাকা বিক্রয় করতে পারবো৷
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার জানান, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে জেলায় প্রায় ১৫ হাজার খামারি মোট ৩ লাখ ৯১ হাজার গবাদিপশু কোরবানিযোগ্য করে তুলেছেন। এ বছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায়
১লাখ ৭০ থেকে ৮০ হাজারের মত। চাহিদার অতিরিক্ত পশুগুলো রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপারী ও খামারিরা বিক্রির জন্য নিয়ে যাবে।
তিনি আরও বলেন, জেলার চাহিদার অতিরিক্ত কোরবানিযোগ্য গবাদিপশু ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। তাই ঈদে কোরবানির পশুর কোনো সঙ্কট হবে না, বরং চাহিদার অতিরিক্ত রয়েছে।
(আই/এসপি/জুলাই ০২, ২০২২)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








