E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বেশি দামে চিড়া-মুড়ি বিক্রির অভিযোগে শ্রীমঙ্গলে র‌্যাব ও ভোক্তার যৌথ অভিযান

২০২২ জুলাই ০৪ ১৭:৪০:৩৩
বেশি দামে চিড়া-মুড়ি বিক্রির অভিযোগে শ্রীমঙ্গলে র‌্যাব ও ভোক্তার যৌথ অভিযান

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : সম্প্রতি বিভাগী নগরী ও আধ্যাতিক রাজধানী সিলেট, পাশ্ববর্তী অধিকাংশ উপজেলা,ভাটি বাংলার জেলা সুনামগঞ্জ ও সর্বশেষ প্রবাসী অধ্যুসিত মৌলভীবাজার জেলায় বয়াবহ বন্যার কবলে লাখ লাখ মানুষ। বন্যায় বিপর্যস্থ অঞ্চলগুলির হাজার হাজার ঘরবাড়ি ও গবাদি পশু। ভয়াবহ ওই দুর্যোগের পর পরই স্মরণকালের সবচেয়ে বড় ত্রাণ তৎপরতা শুরু হয় দুর্গত অঞ্চলগুলোতে। ত্রাণের পণ্যে শুকনো খাবারের তালিকায় অন্যান্য পণ্যের পাশাপাশি চিড়া-মুড়িও স্থান পায়। ওই দুটি পণ্য বেশিরভাগই শ্রীমঙ্গল শহর থেকে ক্রয় করতে হয় ত্রাণ তৎপরতায় অংশ নেয়া ব্যক্তি ও দেশের নানা প্রান্ত থেকে বন্যার্তদের সহায়তায় ছুটে আসা সংগঠন গুলোকে। 

অভিযোগ রয়েছে দুটি পণ্যের কৃত্রিম সঙ্কট দেখিয়ে শ্রীমঙ্গলের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান অতিরিক্ত দাম বৃদ্ধি করে দেয়ার। শুধু তাই নয়, ওই দুটি পণ্যে’র কৃত্রিম সঙ্কট সৃষ্টির অভিযোগ রয়েছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ নিয়ে অনেকে সোস্যাল মিডিয়ায় অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন।

বিষয়টি মাথায় রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে ক্রয় নিশ্চিত ও বন্যার্তদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ সঠিক রাখা এবং ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে পর্যটন শহর শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গায় র‌্যাব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৪ জুলাই) দুপুরের দিকে শ্রীমঙ্গল শহরে চালানো ওই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ দোলয়ার হোসেন।

অভিযানে বন্যার্তদের উদ্দেশ্যে প্রয়োজনীয় পণ্য সামগ্রী অতিরিক্ত দামে বিক্রয়, ব্যবসায়ীদের মিথ্যা তথ্য দেওয়া, পাকা ভাউচার সংরক্ষণ না করা, মূল্য তালিকা সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ও অতিরিক্ত দামে চিড়া ও মুরি বিক্রির অভিযোগে হক ম্যানশনে অবস্থিত রনি ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা এবং সেন্ট্রাল রোডে অবস্থিত প্রতিমা ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান,ওই অভিযানে ব্যবসায়ীদের সঠিকভাবে পাকা ভাউচার প্রদান পূর্বক ন্যায্য দামে মশলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো জানান,ন্যায্য দামে পণ্য প্রাপ্তি নিশ্চিতে অভিযান চলমান থাকবে।

(একে/এসপি/জুলাই ০৪, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test