প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন, প্রেমিক আটক
সোহেল রানা, শেরপুর : শেরপুরের নকলায় প্রেমিক আরিফুল ইসলামের (২৮) ছুরিকাঘাতে সোহাগী আক্তার (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কলেজছাত্রীর বাবা। সোমবার (৪ জুলাই) ভোররাত পাঁচটার দিকে উপজেলার কায়দা এলাকায় ওই ঘটনা ঘটে। এদিকে, ওই ঘটনায় প্রেমিক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
নিহত সোহাগী কায়দা এলাকার শহিদুল ইসলামের মেয়ে এবং সরকারি হাজী জালমামুদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘাতক আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুরপুর ইউনিয়নের পূর্ব সিয়ারচর লালখা গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেল রমজানের সময় থেকে মোবাইল ফোনের মাধ্যমে আরিফুল ইসলামের সাথে সোহাগী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে নারায়ণগঞ্জ থেকে সোমবার রাতে নকলার কায়দা এলাকায় সোহাগী আক্তারের বাড়ির পাকের ঘরে রাত্রীযাপন করে আরিফুল।
আজ ভোরে সোহাগীর বাবা শহিদুল ইসলাম ঘরের দরজা খুলে বাইরে বের হলে আরিফুল ছুরি দিয়ে অতর্কিতভাবে এলোপাথারীভাবে আঘাত করা শুরু করে। এক পর্যায়ে ডাকচিৎকার শুনে সোহাগী এসে বাঁধা দিলে সোহাগীকেও আরিফ এলোপাথারীভাবে ছুরি দিয়ে আঘাত করে। এতে বাবা-মেয়ে গুরুতর আহত হয়।
পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন এবং বাবা শহীদুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ঘাতক আরিফুলকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, গেল রমজান থেকে সোহাগী ও আরিফুলের মোবাইলে কথা হতো। এরমধ্যে কিছুদিন আগে তাদের সামনা-সামনি দেখা হয়। পরে কোন কারণে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে গেলে সোহাগীকে শায়েস্তা করার উদ্দেশ্যে আরিফুল এই ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ঘাতকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(এসআর/এসপি/জুলাই ০৪, ২০২২)
পাঠকের মতামত:
- বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা
- সালথায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত
- নগরকান্দায় পাঁচ দিনব্যাপী মহানাম যজ্ঞ ও লীলা কীর্তন সম্পন্ন, ভক্তদের মিলনমেলা
- রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে
- গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিন করে রিমাণ্ডের আবেদন
- পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড
- চাটমোহরে বিলে দু’টি অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ ও অর্থদণ্ড
- রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত কৃষকরা, খরচ ও সার সংকট নিয়ে দুশ্চিন্তা
- ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী
- চার লেনে উন্নীত হচ্ছে বগুড়া চারমাথা-কামারগাড়ী মহাসড়ক
- কাগজে তিন এলএসডিতে চাল সরবরাহ, বাস্তবে ব্যবসায়ীর গুদামে অর্ধকোটি টাকার সরকারি চাল
- ১৪ শিক্ষকের ১ শিক্ষার্থী, তাও ফেল!
- তাইওয়ানে আনিসুরের মৃত্যু, দেশে মরদেহের অপেক্ষায় দুই সন্তান
- শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
- মধুমতী নদীতে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা
- বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াত শিবিরের বাধা, প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- নড়াইলে সিসিআইসির অভিযানে উদ্ধার ৩৬ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর
- ডেঙ্গুতে মৃত্যু, স্যালাইন নেই: স্বাস্থ্য ব্যবস্থাপনা কোথায়?
- ৫০৩ কোটি টাকার স্থাপনার পাশে বালু উত্তোলন, নীরব প্রশাসন!
- লৌহজংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী
- ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ
- ‘ষড়যন্ত্রকারীরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে’
- ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল হাইকোর্টে স্থগিত
- সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশু নাহিদের
- ট্রেইলারে চমক : মুক্তির আগেই শ্রদ্ধার সিনেমার আয় ১১৭ কোটি টাকা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- শেরপুরে টিসিবির পণ্য পাবে ১ লাখ ১০ হাজার পরিবার
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- কেন্দুয়ায় জৈব বালাই নাশক পদ্ধতিতে ১০০ হেক্টর জমিতে হবে খিরা চাষ
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন, প্রেমিক আটক
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- আমি কোন আগন্তুক নই
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
০২ নভেম্বর ২০২৬
- বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা
- সালথায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত
- নগরকান্দায় পাঁচ দিনব্যাপী মহানাম যজ্ঞ ও লীলা কীর্তন সম্পন্ন, ভক্তদের মিলনমেলা
- রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে
- গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিন করে রিমাণ্ডের আবেদন
- পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড
- চাটমোহরে বিলে দু’টি অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ ও অর্থদণ্ড
- চার লেনে উন্নীত হচ্ছে বগুড়া চারমাথা-কামারগাড়ী মহাসড়ক
- কাগজে তিন এলএসডিতে চাল সরবরাহ, বাস্তবে ব্যবসায়ীর গুদামে অর্ধকোটি টাকার সরকারি চাল
- ১৪ শিক্ষকের ১ শিক্ষার্থী, তাও ফেল!
- তাইওয়ানে আনিসুরের মৃত্যু, দেশে মরদেহের অপেক্ষায় দুই সন্তান
- শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
- মধুমতী নদীতে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা
- বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াত শিবিরের বাধা, প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- নড়াইলে সিসিআইসির অভিযানে উদ্ধার ৩৬ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর
- ৫০৩ কোটি টাকার স্থাপনার পাশে বালু উত্তোলন, নীরব প্রশাসন!
- লৌহজংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী
- সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশু নাহিদের
- গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
-1.gif)








