চা বিক্রি করে সংসার চালান ৯০ বছরের বিনয় সাহা!
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : বিনয় চন্দ্র সাহা বয়স নব্বইয়ের বেশি। বয়সের ভারে ন্যুয়ে পড়েছেন। তবুও করতে হচ্ছে জীবন সংগ্রাম। এবয়সেও জীবন আর সংসার পরিচালনা করতে বিক্রি করেন চা। সিরাজগঞ্জ শহরের ঐতিহ্য ইলিয়ট ব্রিজের পৃর্বপাশে ছোট একটা টং দোকান। এটাই বিনয়ের চায়ের দোকান।
বিনয় সাহা’র বাড়ি শহরে থেক কিছুটা দুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামে। তিন ছেলে দুই মেয়ে নিয়ে অভাব অনটনের নিত্য দিনের সংসার। দারিদ্রতার কারণে ছেলে মেয়েদের শিক্ষিত করতে পারেননি। এর মাঝেই চা বিক্রি করেই জামাইয়ের হাতে তুলে দিয়ে শশুর বাড়ি পাঠিয়েছেন দুমেয়েকে। দুছেলে কায়িক শ্রমে মজুর খেটে যা আয় করেন, তাদিয়েই জোটে তাদের আহার । দুছেলেই আলাদা সংসারে পেতেছেন। তাদের আয়ের টাকায় বাবা বিনয়ের মুখে আহার তুলে দিতে এখনও কার্পন্য করেনা দুছেলে। কিন্ত স্বাধীনচেতা বিনয় এই নব্বই বছর বয়সেও নিজের আয়ের উপরই নির্ভর করে চলতে চান। চা বিক্রি করে যা আয় হয় তাতেই নিজের মত করে গোছান নিজের জীবন। ছেলেদের কাছ থেকে নিতে হয় না কোন টাকা।
বিনয় সাহা সেই পাকিস্তান আমল থেকে চা বিক্রি করেন। পাকিস্তানের শেষ সময়ে তার বয়স ছিল ৩০ বছর। তখন এখন প্রায় ৯০ বছরে উপরে। এই বয়সেও আধ বেলা দোকান চালিয়া চলে যান বাড়িতে ৷ বয়সের ভারে তার হাঁটাও এখন কষ্ট। তারপরেও হাল ছাড়িনি তিনি। প্রতিদিন বাড়ি আর টং দোকানে আসা যাওয়ায় খরচ হয় রিকসায় ৬০ টাকা। সকাল ৮টার দিকে দোকান খোলেন, চলে দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত।
এই আধবেলা থাকেন খুব যত্ন করে গড়ে তোলা পরম আদরের দোকানে। তার ব্যবসা জীবনের দীর্ঘ সময়ে টং দোকানের আশেপাশের অনেক পরিবর্তন হয়েছে। অনেকেরই ব্যবসার স্থান বদল হয়েছে। ব্যবসার ধরনও বদল হয়েছে। কিন্ত বদলায়নি বিনয় চন্দ্র সাহার ব্যবসার ধরন। বদলায়নি ব্যবসার স্থান। সেই যে পাকিস্তান আমলে চা বেচার কাজ শুরু করেছিলেন ইলিয়ট ব্রিজের পৃর্ব পাশে। এখনও রয়েছেন সেই স্থানে।
দিনে ২০০ থেকে ২৫০ টাকা আয় হয় বিনয় চন্দ্রের দোকানে। দীর্ঘ সময়ে অনেক খরিদ্দারই বাধা হয়ে গেছেন তার দোকানের সাথে। শহরের আলোক সজ্জায় সাজিয়ে অনেক দোকান চালু হয়েছে। কিন্ত বিনয় চন্দ্র সেই পুরানো খরিদদাররা পরম যত্ন আর ভালবাসায় সেসব রং বেরঙের দোকানে না গিয়ে আসেন তার দোকানে।
অবশ্য বিনয় সাহার খরিদ্দারদের বেশির ভাগই রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শ্রেণি অবস্থানও এই ভালোলাগা আর ভালোবাসার হয়ত একটি মজবুত ভিত। যেকারণে দেখা যায় ক্রেতা রিকসা চালকরা চা পানের সাথে সাথে বিনয় চন্দ্রের সাথে জমিয়ে তোলে বাঙালির চিরন্তন আড্ডা।
এভাবেই চলছে বিনয় চন্দ্র সাহার রোজকার জীবন। তারপরও মনের মধ্যে কেমন যেন আকুলতা। মনের গহীনে তার প্রচন্ড অভিমান। ছোট বেলায় তার বাবা- মা মারা যান। বড় হতে থাকেন কাকার কাছে। কাকার সাথে একটা সময় মনের মিল হয়না৷ চলার চেষ্টা করেন একা। অনেক কষ্টে তার দিন কেটেছে৷ শিশু বয়সে নিজের চেষ্টায় গড়ে তোলেন বিনয় চন্দ্র এই চায়ের দোকান।
ভাল ব্যবসা করতে চেয়ে ছিলেন, পারেননি টাকার অভাবে। চা বিক্রি করেই আজ অবধি চলছে তার জীবন। কিন্ত এজীবনে পায়নি কারও সহযোগিতা। শেষ বয়সে পেয়েছেন বয়স্ক ভাতা। এখনও হয়নি ছোট্ট স্বপ্নের আবাসন। টাকার অভাবে হয়নি গড়া ছোট্ট বেলা থেকে মনের ভেতরে পুশিয়ে রাখা একটি মুদিখানা দোকানের মালিক হওয়া স্বপ্নটা।
এভাবেই বিনয়ের মত হাজারও বিনয়ের জীবনে সুর্য ওঠে আর অস্ত যায়। সে সুর্য প্রচন্ডতা পায়না কখনও।
(আই/এসপি/জুলাই ০৬, ২০২২)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








