কমলগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন, আটক ৫
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : গত ২৮ জুন রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে কমলগঞ্জ উপজেলার দলই চা বাগান কার্যালয়ের ৫টি কক্ষে রক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। এই ঘটনায় বাগানের দুজন নৈশ্য প্রহরী প্রসাদ পাশি (২৬) ও সৎ নারায়ন রাজভর (৩০) গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। পরে নৈশ প্রহরী প্রসাদ পাশি ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
অপর একটি ঘটনায় কমলগঞ্জ উপজেলার ছতিয়া গ্রামে জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা আক্তার (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়।
ঘটনা দুটি ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে আজ বুধবার (১৩ জুলাই) দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে দুটি ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এণ্ড অপস) সুদর্শন কুমার রায়, সহকারী পুলিশ সুপার ( শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, মামলাদুটির তদন্তকারী কর্মকর্তা এবং অন্যান্য পুলিশসদস্যগণ।
দুপুর ১২টার দিকে পুলিশ সুপার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে অগ্নিকাণ্ডে নিহত প্রসাদ পাশির বাড়িতে উপস্থিত হয়ে তার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার আশ্বাস দেন। পরে বেলা দুই ঘটিকার দিকে ছতিয়া গ্রামের নিহত তরুণী আয়শা আক্তারের বাড়িতে যান এবং নিহতের বাবা মা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের কথা জানান।
এসময় পুলিশ সুপার উপস্থিত উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দুটি হত্যাকাণ্ডে জড়িতদের যেকোনো মূল্যে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। এবং তিনি বলেন, নিরপরাধ কেউ যেন অযথা হয়রানির শিকার না হয়।
উল্লেখ্য দলই চা বাগানে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় কমলগঞ্জ থানা পুলিশ ১২ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে দলই চা বাগানের দুজন নৈশ প্রহরীসহ মোট তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন চা বাগানের নৈশপ্রহরী ১. কামাল আলী ২. মাহবুব এলাহী ও দলই চা বাগান এলাকার বাসিন্দা ৩. ভুট্রো মিয়া। এবং ছতিয়া গ্রামের তরুণী আয়শা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় সামাদ ও সিরাজ নামে দুই আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনা দুটিতে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ ।
(একে/এসপি/জুলাই ১৩, ২০২২)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








