E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২০২২ জুলাই ১৬ ১৮:০৬:০৫
বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শুক্রবার উপজেলার ময়না ইউনিয়ন বোর্ড অফিস প্রাঙ্গনে বিকাল ৩ টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। ময়না ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবুল খায়ের, সদস্য মাহফুজুর রহমান পাখি, উপজেলা আ’লীগের সদস্য ও কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস শরীফ। বিশেষ বক্তা ছিলেন বোয়ালমারী বিআরডিবি চেয়ারম্যান মো. নবির হোসেন চুন্নু । অনুষ্ঠান পরিচালনা করেন ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। ময়না ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মো. হাসিবুল ইসলামকে সভাপতি ও আনিসুর রহমান আনিসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

(কেএফ/এসপি/জুলাই ১৬, ২০২২)

পাঠকের মতামত:

৩০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test