তিন বছরের কমিটি বহাল রয়েছে এক যুগ!
নানা দোষে দুষ্ট তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদক
সিরাজগঞ্জ প্রতিনিধি : তিন বছর মেয়াদী কমিটি দিয়ে দীর্ঘ একযুগ যাবৎ পরিচালিত হচ্ছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যক্রম। প্রায় বিশ বছর যাবৎ দুই মেয়াদে সংগঠনটির নেতৃত্বে রয়েছেন মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। একই ব্যক্তিরা দীর্ঘদিন নেতৃত্বে থাকায় সংগঠনে সৃষ্টি হয়েছে নেতৃত্বের বন্ধাত্ব।
চাঁদাবাজি, হত্যাচেষ্টা, অর্থ আত্মসাতসহ নানা অভিযোগে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের একাধিক নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক মামলা। জুয়াখেলা অবস্থায় র্যাবের হাতে আটক হয়েছেন সাধারণ সম্পাদক, প্রতারনার মামলায় জেলহাজতে রয়েছেন এক সহ-সভাপতি।
উপজেলা যুবলীগের শীর্ষ নেতৃত্বের চারিত্রিক ও নৈতিক স্খলন, অসাংগঠনিক কাজ, কমিটি ও পদবী বানিজ্যের ফলে ভাবমূর্তি সংকটে ভুগছে সংগঠনটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অতিদ্রুত বিতর্কিতদের নেতৃত্বে চলা সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে স্বচ্ছ ও দক্ষ সংগঠকদের নেতৃত্বে এনে উপজেলা যুবলীগে প্রাণসঞ্চার ঘটানোর দাবি সকলের।
তাড়াশ উপজেলা যুবলীগ সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১১ সালে বণার্ঢ্য আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০০৩ সালে গঠিত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান সভাপতি ও একই কমিটির সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ আলী বিদ্যুৎকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরই এই দুজন শুরু করেন রাজনৈতিক অনিয়ম। পূর্নাঙ্গ কমিটি গঠনে বাদ দেয়া হয় সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক ছাত্রলীগ নেতা বাবুল শেখকে। অভিযোগ রয়েছে, পূর্নাঙ্গ কমিটি অনুমোদনের দীর্ঘদিন পর নতুন করে অনৈতিক সুবিধা নিয়ে সহ-সভাপতিসহ বেশকিছু পদে বসান তাড়াশের ‘সাহেদ’ হিসেবে পরিচিতি পাওয়া প্রতারক ডিজে শাকিলসহ বেশ কয়েকজনকে।
ইউনিয়ন কমিটি গঠনেও অনিয়মে জড়িয়ে পড়েন উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার খান ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ। অনৈতিক সুবিধা না পেয়ে তাড়াশ সদর ইউনিয়ন যুবলীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতি বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক ফারুখ মহুরিকে পূনাঙ্গ কমিটি করতে বঁাধা দিয়ে নির্বাচিত কমিটি বাতিল করে দেন। এছাড়াও সগুনা ইউনিয়ন যুবলীগের দুটি কমিটি অনুমোদন দেন উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক। কমিটি বাণিজ্য করা ও স্বপদে টিকে থাকার লোভে বর্তমানে কমিটির মেয়াদ না থাকার পরও চিঠি বিলি করে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের কমিটি গঠনের পায়তারা করছেন এই দুই যুবলীগ নেতা।
সাংগঠনিক অনিয়মের পাশাপাশি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার খান ও সাধারণ সম্পাদক ফরহাদ আলীর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ রয়েছে। দুজনের বিরুদ্ধেই রয়েছে একাধিক হত্যাচেষ্টা, চঁাদাবাজি ও অর্থ আত্মসাতের মামলা। শুধু তারা দুজনেই নন উপজেলা কমিটির বেশ কয়েকজন বিভিন্ন মামলার আসামি। এর মধ্যে উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে রয়েছে সংখ্যালঘুদের নিকট থেকে চঁাদা নেয়ার অভিযোগ। গনেশ চন্দ্র সরকার নামের একজন আদিবাসি চঁাদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেন তার বিরুদ্ধে। জুয়ার আসর থেকে টাকাসহ র্যাবের হাতে আটক হওয়া উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ফরহাদ আলীর বিরুদ্ধে রয়েছে হত্যাচেষ্টা, চাদাবাজি ও অর্থ আত্মসাতসহ নানা অভিযোগের অন্তত হাফ ডজন মামলা। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকাবস্থায় নিজ দলীয় উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টা চালান তালিকাভুক্ত এক রাজাকারের মেয়ে জামাই এই বিদ্যুৎ। এছাড়া একই কমিটির সহ-সভাপতি ডিজে শাকিল, বাহাদুর আলী, সদস্য আব্দুল বারেক, গোলাম মোস্তফা, বেল্লাল হোসেন, মুর্শিদ মনিরুজ্জামানসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের হয়েছে নানা অভিযোগের মামলা। সর্বপরি উপজেলা যুবলীগ সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে একটি সিন্ডিকেট সংগঠনের নাম ব্যবহার করে ক্ষমতাসিন দলের প্রভাব বিস্তার করে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। এই বিশদ অপকের্মর পরও তাড়াশ উপজেলা যুবলীগ তাদের অনৈতিক কর্মকান্ড অব্যাহত রেখেছে, এ যেন দেখার কেউ নেই।
দুই কমিটি মিলিয়ে প্রায় ২০ বছর নেতৃত্বে থাকা উপজেলা আওয়ামী যুবলীগের বিতর্কিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে রাজনীতি করতে অনিহা রয়েছে উপজেলাটির বিভিন্ন প্রান্তের আওয়ামী সমর্থক যুব সমাজের। যার ফলে চরম অগ্রহণযোগ্য ও অর্জনপ্রিয় বন্ধা সংগঠনে পরিনত হয়েছে তাড়াশ উপজেলা যুবলীগ। এ অবস্থায় বর্তমান কমিটি বাতিল করে দক্ষ, যোগ্য ও স্বচ্ছ ভাবমুর্তির নেতৃত্বের মাধ্যমে নতুনরূপে উপজেলা যুবলীগ গড়ে রাজনীতিতে প্রানের সঞ্চার করার দাবি জানিয়েছে যুবলীগের কর্মি ও সমর্থকবৃন্দ।
এ বিষয়ে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তাড়াশ উপজেলা যুবলীগের ২০১১ সম্মেলনে সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান মো: বাবুল শেখ বলেন, সম্মেলনের পরই দলীয় সহকর্মিদের প্রতিদ্বন্দ্বি ভেবে পদবঞ্চিত করে সাংগঠনিক অনিয়ম শুরু করেছে তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক। তাড়াশে যুবলীগের রাজনীতিতে বন্ধাত্ব ঘুচিয়ে প্রানের সঞ্চার করতে মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের বিকল্প নেই।
তাড়াশ সদর ইউনিয়ন যুবলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক এস এম ফারুখ মহুরি বলেন, অগঠনতান্ত্রিকভাবে চলছে তাড়াশ উপজেলা যুবলীগের কর্মকান্ড। অন্যায়ভাবে আমাদের নির্বাচিত কমিটি বাতিল করা হয়েছে। যুবলীগের নেতৃত্বে আসা থেকে বঞ্চিত করা হয়েছে এ অঞ্চলের একঝাক যুবককে। নির্বাচিত কমিটি অনুমোদন হয় না, অথচ রাতের অন্ধকারে পকেট কমিটি পাশ করা হয়। তাই অতিদ্রুত উপজেলা যুবলীগের বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা উচিত।
নিজেদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকার বিষয়টি স্বীকার করে উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ জানান, আমরা দির্ঘদিন রাজনীতি করি, যুবলীগের নেতৃত্বে রয়েছি। আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। আমরাও চাই উপজেলা যুবলীগের সম্মেলন দেয়া হোক, নতুন নেতৃত্ব আসুক। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা পেলে সম্মেলন দিতে আমরা প্রস্তুত রয়েছি।
(আই/এসপি/জুলাই ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ বকনা বাছুর বিতরণ
- বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- ভালোগুলো মনে রেখে এগিয়ে যেতে চাই
- যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে?
- অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা
- স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
- খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করছে সরকার’
- জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুল
- ‘এই অর্জন আমার একার নয়’
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- রশিদের জায়গায় আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম
- সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- কাঠগড়ায় চলচ্চিত্র
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








