ত্রাণ দেয়ার লোভ দেখিয়ে প্রতারণা
মৌলভীবাজারে বিকাশ প্রতারক চক্রের খপ্পরে দুই জনপ্রতিনিধি!
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বন্যার্তদের সাহায্যের নামে ত্রাণ দেয়ার লোভ দেখিয়ে বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন মৌলভীবাজারের দুই জনপ্রতিনিধি। ওই দুই জনপ্রতিনিধির কাছ থেকে কৌশলে প্রতারক চক্র লোভের ফাঁদে ফেলে বিকাশের মাধ্যমে হাতিয়ে নিয়ে গেছে অর্থ।
চক্রটির প্রতারণার শিকার মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ সুহেল মিয়া ও ৫ নং ওয়ার্ডের সদস্য মোঃ মহসিন আহমদ। এ ঘটনায় সোমবার (১৮ জুলাই) দুপুরে ওই দুই জনপ্রতিনিধি মৌলভীবাজার মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, রবিবার (১৭ জুলাই) বিকাল ৪টার দিকে নাজিরাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মোঃ মহসিন আহমদের ব্যবহৃত গ্রামীণ ফোনের নাম্বারে অজ্ঞাত একটি গ্রামীণ নাম্বার থেকে ফোন করে জানানো হয়, মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ত্রান দেয়া হবে। এর জন্য ওয়ার্ড প্রতি পাঁচ জনের নামের তালিকা দেয়ার জন্য। এসময় জনপ্রতিনিধিরা সরল বিশ্বাসে পাঁচজনের তালিকায় আরোও বেশি নাম দিতে চাইলে প্রতারক চক্রটি লোভে দেখিয়ে টাকা দাবি করে। আর ওই ফাঁদে পরে প্রতারক চক্রের ব্যবহৃত একটি বিকাশ রবি নাম্বারে (০১৮৪৬-৯৫১০৬৭) প্রথমে ৫ নং ওয়ার্ডের মেম্বার মহসিন আহমদকে ১৬ হাজার ৭শত আশি টাকা পাঠাতে বলা হলে তাৎক্ষণিক তিনি টাকা পাঠান। পরবর্তীতে সন্দেহ হলে টাকা পাঠানো বিকাশ নাম্বারসহ প্রতারক চক্রের ব্যবহৃত মোবাইল নাম্বার গুলো বন্ধ পাওয়ায় হতবম্ব হয়ে যান ওই ইউপি সদস্য। একইভাবে ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ সুহেল মিয়াও শিকার হন এই চক্রের প্রতারণার। তাঁর কাছ থেকেও চক্রটি ২৯ হাজার ৯শত টাকা হাতিয়ে নেয়া হয়। এর বাহিরে সদর উপজেলার আরও কয়েকটি ইউনিয়নেও চক্রটি যোগাযোগ করে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে লজ্জায় মুখ খুলছেন না অনেকে।
নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জানান,রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচয়ে ফোন দিয়ে জানানো হয় প্রতিটি ওয়ার্ডে ত্রাণ দেয়া হবে,এজন্য পাঁচজনের নাম জমা দিতে হবে। আমি তাৎক্ষণিক যাচাই করার সুযোগ পাইনি। পরে জানতে পারলাম এরা প্রতারক চক্র। এ বিষয়ে আমার ইউনিয়নের দুই সদস্য আইনগত ব্যবস্থা নিতে থানায় জিডি করেছেন বলেও জানান তিনি। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান,বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
(একে/এসপি/জুলাই ১৮, ২০২২)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








