E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সান্তাহারে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০২২ জুলাই ১৯ ১৭:৫৪:৩২
সান্তাহারে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩০ পিস ইয়াবাসহ মনির হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার সকালে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মনির সান্তাহার পৌর শহরের নতুন বাজার হাটখোলা মহল্লার মোফাজ্জল হোসেন মোফার ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানায়, মনির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সোমবার রাতে উপজেলার পৌর শহরের সান্তাহার নিউ কলোনী চা-বাগান মহল্লার মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তার পরিহিত লুঙ্গির ভ্যাজে একটি সাদা পলিথিনে মোড়ানো ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। মনিরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(এস/এসপি/জুলাই ১৯, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test