E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে স্কুল শিক্ষার্থী ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

২০২২ জুলাই ২০ ১৭:৫৯:৩০
ফরিদপুরে স্কুল শিক্ষার্থী ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলা পরিষদ এর পক্ষ হতে উপজেলাধীন বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল, স্বাস্থ্য সুরক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। আজ ২০ জুলাই বুধবার উপজেলা পরিষদ এর হল রুমে  বিভিন্ন স্কুল শিক্ষার্থী ও অসহায় প্রতিবন্ধিদের মাঝে এ সব সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব সামগ্রী বিতরন করেন। জানা যায় উপজেলা পরিষদ এর উন্নয়ন তহবিল হতে ২৩৪ টি হুইল চেয়ার, ২৫ টি বাইসাইকেল, ৩২ সেট বাদ্য যন্ত্র, ২০ টি ফুটবল ও ভলিবল, ৪০০ প্যকেট স্যানিটারি ন্যাপকিন বিতরন করা হয়। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালির সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, চাঁদপুর ই্উনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শামসুর নাহার মোহিদ, ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুসহ বিভিন্ন স্কুল পর্যায়ের শিক্ষার্থী ও অসহায় প্রতিবন্ধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর সদর উপজেলা এলজিডি এর সময় উপসহকারি প্রকৌশলী একেএম শামসুল আলম। এছাড়া প্রতিবন্ধী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির সদস্য বিপ্লব কুমার মালো

(ডিসি/এসপি/জুলাই ২০, ২০২২)

পাঠকের মতামত:

২৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test