E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়নের ঘর পাচ্ছেন ১৬০ পরিবার 

২০২২ জুলাই ২০ ১৮:২১:৪৩
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়নের ঘর পাচ্ছেন ১৬০ পরিবার 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : ২০ কোটি ২১ লক্ষ ৫০ হাজার ৫ শত টাকা ব্যায়ে নির্মিত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণের ঘর পচ্ছেন মৌলভীবাজারের আরও ১৬০টি পরিবার। এতে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ঘর প্রতি সরকারের ব্যয় হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫ শত টাকা। প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরগুলো বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলে জানা গেছে। 

বুধবার উদ্বোধনী অনুষ্ঠানটির মাধ্যমে মৌলভীবাজারের জেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে সদর উপজেলার ১১৮টি ঘর হস্তান্তর করবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসানসহ উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা।

বুধবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার (২১ জুলাই) দেশব্যাপী প্রায় ২লক্ষ ৬২ হাজার ২২৯ টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হবে। মৌলভীবাজার জেলায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে বরাদ্ধকৃত নির্মিতব্য ১৬০টি ঘরের মধ্যে নির্মাণকাজ শেষ।

জানা গেছে, তৃতীয় পর্যায়ে ২য় ধাপে বরাদ্ধকৃত ঘরের মধ্যে বুধবার ১৬০টি ঘর হস্তান্তর করা হবে। এরমধ্যে মৌলভীবাজার সদরে ১১৮টি, রাজনগর উপজেলায় ৭টি, বড়লেখায় ১০টি ও সীমান্তবর্তী জুড়ী উপজেলায় ২৫টি ঘর হস্তান্তর করা হবে।

(একে/এসপি/জুলাই ২০, ২০২২)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test