E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভারসাম্যহীন হারানো ‘মা’কে ফিরে পেতে পথেঘাটে ঘুরছে সন্তান

২০২২ জুলাই ২০ ১৮:৫৮:৪০
ভারসাম্যহীন হারানো ‘মা’কে ফিরে পেতে পথেঘাটে ঘুরছে সন্তান

দিলীপ চন্দ, ফরিদপুর : ভারসাম্যহীন হারানো মা কে ফিরে পেতে পথে ঘাটে গুরে বেরিয়ে চলছে সন্তান,তেমনি চিত্র দেখা গেল ফরিদপুর শহরে। মা হারানো সন্তান মোঃ রবিউল বলেন, গত ২০/০৬/২০২২তারিখ আনুমানিক দুপুর ১২টার সময় মো আজগার আলী পিতা, হাসেম মোল্লা, গ্রাম, সাজিয়াড়া, থানা, মাগুরা, (সদর) জেল খানার সামনে থেকে, মোছাঃ মোমেনা খাতুন(৫৫) স্বামী মৃত আকবার মরল, গ্রাম টিটি মমিনপুর, ডাকঘর, ভান্ডার খোলা, থানা, কেশবপুর,জেলা,যশোর, মা তার নাতিন সোনিয়ার বাড়িতে বেড়াতে আসে, দুই দিন থাকার পর বাড়িতে থেকে বের হয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করার পরে ও কোন সন্ধান পাওয়া যায়নি। তারি প্ররিক্ষতে গত ২২/০৬/২০২২ তারিখে মাগুরা থানায় জিডি করা হয়, যার নাম্বার ১২৮৬/। রবিউল জানায় ফকির বাড়ি যেয়ে জানতে পারি, তিনি ফরিদপুর শহরে যেখানে সেখানে ঘুরে ফিরে চলছে, তারি সন্ধানে আমার ফরিদপুরে আসা, আজ পাঁচ দিন যাবদ দিনে একবেলা খেয়ে মসজিদ, মাদ্রাসার বারান্দায় রাত কাটাচ্ছি। আমরা তিনটি ভাই ও মা ছাড়া দুনিয়ায় আপন বলতে আর কেউ নেই।

মা আমার অসুস্থ ও,ভারসাম্যহীন,কোন হৃদয়বান ব্যক্তি যদি আমার মার সন্ধান দিতে পারেন, তাকে ৫০০০ হাজার টাকা খুশি মনে প্রদান করবো, আমার মা তার তিন সন্তানের নাম বলতে পারে, মোঃ রফিকুল,শফিকুল, রবিউল। মা সর্বদা মাথায় কাপর দিয়ে থাকেন। যোগাযোগের ঠিকানাঃ মোঃ আজগার মোল্লা, ০১৮৮০৭৮০৩৬৫/ রবিউল, ০১৩২৪২৮৫৯৪৪।

(ডিসি/এসপি/জুলাই ২০, ২০২২)

পাঠকের মতামত:

২৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test