E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নগরকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদ 

২০২২ জুলাই ২২ ১৮:১৪:১৮
নগরকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদ 

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যক্রম পরিচালিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকাল ১১ টায় নগরকান্দা সদর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু। 

এসময় তিনি নগরকান্দা সদর বাজারের পৌর ভবনের সামনে পেট্রল পাম্প সংলগ্ন নির্মাণাধীন দুটি পাকা স্থাপনা গুড়িয়ে দেন।

অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজি টুলু বলেন, সম্প্রতি নগরকান্দা উপজেলা প্রশাসনের সর্বোচ্চ দুজন কর্মকর্তা বদলি হয়েছেন। আর এই সুযোগে একটি মহল এই জায়গায় পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করছিলেন। যেটি সম্পুর্ণ অবৈধ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি দোকান উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(পিবি/এসপি/জুলাই ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test