E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নগরকান্দার পুরাপাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা 

২০২২ জুলাই ২৩ ১৯:১৮:১৭
নগরকান্দার পুরাপাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা 

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুর নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ২৩ জুলাই শনিবার সকাল ৬ টার সময় স্বামী কৃষ্ণ বিশ্বাস (২৮) এর  সাথে জগড়া করে কেকের সাথে ফোরাডন (বিষ) খাইলে প্রথমে তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্মরত চিকিৎসক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার করেন।

এ সময় ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা গৃহবধূ অন্জনার (২৪) এর মৃত্যু নিশ্চিত করে। নিহত অন্জনার লাশ স্বামীর বাড়িতে আনেন।অন্জনার মৃত্যুর খবর শুনে তার বাবার বাড়ির লোকজন থানায এসে একটি অভিযোগ দায়ের করেন।

পরে নগরকান্দা থানা পুলিশ স্বামীর বাড়ি থেকে অন্জনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠিয়েছি ময়নাতদন্ত শেষে রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রায় তিন বছর আগে কৃষ্ণ বিশ্বাস পাশ্ববর্তী মুকসুদপুর উপজেলার উজানী গ্রামের অমল মল্লিক এর দ্বিতৃয় মেয়ে অন্জনাকে বিয়ে করে।তার একটি (১০ মাস) বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

(পিবি/এসপি/জুলাই ২৩, ২০২২)

পাঠকের মতামত:

২৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test