E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে মৎস্য সপ্তাহের উদ্বোধন 

২০২২ জুলাই ২৪ ১৫:৫২:১৩
গোপালগঞ্জে মৎস্য সপ্তাহের উদ্বোধন 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মৎস্য পোনা অবমুক্ত, র‌্যালী, আলোচনাসভা ও ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

আজ রিববার বেলা ১১ টায় প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের হল রুমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। তারপর তিনি জেলার শ্রেষ্ঠ ৩ মৎস্য চাষীর হাতে ক্রেস্ট তুলে দেন।
এরআগে তিনি গোপালগঞ্জ শহরের হ্যালিপ্যাড পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। তারপর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোঃ রুহুল আমিন, দেশীয় প্রজাতির মৎস্য ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের পিডি এসএম আশিকুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

(টিকেবি/এসপি/জুলাই ২৪, ২০২২)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test