E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাতির পিতার সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা রাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

২০২২ জুলাই ২৭ ১৩:৫৬:১৮
জাতির পিতার সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা রাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নব নিযুক্ত মহাপারিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।

বুধবার বেলা সোয়া ১১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের

শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এরপর তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বক্ষর করেন।

এ সময় বাহিনীর উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, ঢাকা রেঞ্জের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, ওসি (তদন্ত ) তন্ময় মন্ডল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরপর তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট কার্যালয় ও শহরের আনসার প্রশিক্ষণ মাঠ পরিদর্শণ করেন।

এরআগে তিনি সকাল সাতে ৯ টায় গোপালগঞ্জ পৌঁছে ২৩ আনসার ব্যাটালিয়ান সদর দপ্তর পরিদর্শণ করেন। সেখানে তিনি ১টি বৃক্ষের চারা রোপন করেন।

(টিকেবি/এএস/জুলাই ২৭, ২০২২)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test