ফেনীতে তিন ভাইয়ের মৃত্যু, মামলা হয়নি, দুই লক্ষ টাকায় দফারফা
সৈয়দ মনির, ফেনী : ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাইয়ের মৃত্যুর ঘটনায় তিনদিন পরও মামলা হয়নি । প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি। পুলিশের ভাষ্যমতে ভুক্তভোগী পরিবার অভিযোগ না দেয়ায় পুলিশের কিছুই করার নেই । তবে দুই লক্ষ টাকায় দফারফার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি অভিযোগ দিয়ে লাভ নেই। বাগেরহাট থেকে ফেনী এসে মামলা চালানোর মত সাম্যর্থ নেই।
জানা যায়, ফেনী শহরের নাজির রোডের বাসিন্দা রুহুল আমিনের নির্মানাধিণ একটি ভবনের নিচতলা ভাড়া থাকতেন বাগের হাটের মোড়েলগঞ্জের ফুলহাতা গ্রামের ছৈয়দ আলী মুন্সির ছেলে, নুরুল ইসলাম মুন্সী (৫২) , মো. আবদুর রহমান মুন্সী (৪৯) ও মো. মুনীরুজ্জামান মুন্সী (৪২)। তারা ফেনীতে দিন মজুর হিসেবে কাজ করতেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ভবনের নিচ তলায় একটি সেফটিক ট্যাংক বিস্ফোরণ হয়। ওই বিষ্ফোরণে তিনভাই নিহত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় তাদের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ২নং ওয়ার্ডে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বাড়ির সেপটিক ট্যাংকের ওপরে একটি কক্ষে থাকতেন ওই শ্রমিকরা। ওই ট্যাংকের গ্যাস সঞ্চালনের কোন সুযোগ না রাখায় দীর্ঘদিন ধরে গ্যাস জমাট হয়।ওইদিন হঠাৎ বিকট শব্দে ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে ভবনের নিচতলাসহ ওপরের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে তিসভাই নিহত হন।
ফেনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, নির্মাণাধীন ভবনটিতে সেপটিক ট্যাংকের গ্যাস অপসারিত হওয়ার কোনো ব্যবস্থা ছিল না, ফলে এই দুর্ঘটনা ঘটতে পারে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আসিফ ইকবাল বলেন, বিষ্ফোরণে তিন জনের শরীর ক্ষতবিক্ষত হযে মর্মান্তিক মৃত্যু হয়েছে। পৌরসভা সূত্রে জানা গেছে, রুহুল আমিন ভবন সহ সকল ভবনের অনুমোদন দেয়ার সময়সেফটিক ট্যাংকের বিষয়ে নির্দেশনা দেয়া হয় । কোন শর্ত ও নির্দেশনা পালন করেনি ওই ভবন মালিক।
নিহতদের ভাই আল আমিন বলেন, সেই ভবনে আমার তিনভাই ভাড়া থাকতেন । মর্মান্তিক ওই দুর্ঘটনায় তিনভাই হারিয়ে আমরা হতভম্ব। ভবন মালিক রুহুল আমিন ও তার ছেলে সোহাগ স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে বলেছে দুই লক্ষ টাকা ক্ষতিপুরণ দিবেন। তাই তাদের অনুরোধে আমরা মামলা সহকোন প্রকার অভিযোগ না দিয়ে লাশগুলো গ্রহন করে বাগেরহাটে নিয়ে আসছি।
বাংলাদেশ মানবাধিকার সম্মিলনের চেয়ারম্যান অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু বলেন, পৌরসভার শর্ত অমান্য করায দন্ডবিধি অনুযায়ী এুিট একটি হত্যাকান্ড । ভবন মালিক রুহুল আমিনকে আইনের আওতায় আনা প্রয়োজন। পরিবার মামলা দিতে অপারগ হলে পুলিশ অথবা পৌর কর্তৃপক্ষ মামলা দিতে পারেন।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, নিহতদের পরিবার লিখিত কোন অভিযোগদেয়নি তাই ব্যববস্থা নিতে পারছেনা পুলিশ। রফাদফার বিষয়ে কিছুই জানেনা ওসি।
(এসএম/এএস/জুলাই ২৮, ২০২২)
পাঠকের মতামত:
- আগামী বছর সরকারি ছুটি ২৯ দিন
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা
- আগারগাঁও মেট্রো স্টেশনসহ ঢাকার দুই স্থানে ককটেল বিস্ফোরণ
- অসহায় নারীকে ঘর নির্মাণ করে দিলেন আকবর হোসেন
- মুক্তিবাহিনীর নৌ-কমান্ডোদের পাতা মাইনে একটি তেলবাহী জাহাজ নিমজ্জিত হয়
- বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা
- সালথায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত
- নগরকান্দায় পাঁচ দিনব্যাপী মহানাম যজ্ঞ ও লীলা কীর্তন সম্পন্ন, ভক্তদের মিলনমেলা
- রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে
- গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিন করে রিমাণ্ডের আবেদন
- পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড
- চাটমোহরে বিলে দু’টি অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ ও অর্থদণ্ড
- রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত কৃষকরা, খরচ ও সার সংকট নিয়ে দুশ্চিন্তা
- ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী
- চার লেনে উন্নীত হচ্ছে বগুড়া চারমাথা-কামারগাড়ী মহাসড়ক
- কাগজে তিন এলএসডিতে চাল সরবরাহ, বাস্তবে ব্যবসায়ীর গুদামে অর্ধকোটি টাকার সরকারি চাল
- ১৪ শিক্ষকের ১ শিক্ষার্থী, তাও ফেল!
- তাইওয়ানে আনিসুরের মৃত্যু, দেশে মরদেহের অপেক্ষায় দুই সন্তান
- শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
- মধুমতী নদীতে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা
- বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াত শিবিরের বাধা, প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- নড়াইলে সিসিআইসির অভিযানে উদ্ধার ৩৬ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর
- ডেঙ্গুতে মৃত্যু, স্যালাইন নেই: স্বাস্থ্য ব্যবস্থাপনা কোথায়?
- ৫০৩ কোটি টাকার স্থাপনার পাশে বালু উত্তোলন, নীরব প্রশাসন!
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- শেরপুরে টিসিবির পণ্য পাবে ১ লাখ ১০ হাজার পরিবার
- কেন্দুয়ায় জৈব বালাই নাশক পদ্ধতিতে ১০০ হেক্টর জমিতে হবে খিরা চাষ
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন, প্রেমিক আটক
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে জেলেসহ গ্রেপ্তার ২২
- নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- আমি কোন আগন্তুক নই
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








